চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিদ্রোহী প্রার্থী বনাম দলীয় প্রার্থী

এখলাসুর রহমান এখলাসুর রহমান
১১:১৬ পূর্বাহ্ণ ১৪, মে ২০১৬
মতামত
A A

বিদ্রোহী প্রার্থী ও দলীয় প্রার্থীর পরস্পর বিরোধী কর্মকাণ্ডে রাজনৈতিক দলগুলোর স্ববিরোধিতা প্রকাশ্য হয়ে উঠেছে। দেশ জুড়ে নির্বাচনী সহিংসতা, সংঘাত, খুনোখুনিও বেশীর ভাগ এই দুই পক্ষের মধ্যেই সংঘটিত হচ্ছে। বিশেষ করে সরকারী দল আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বনাম দলীয় প্রার্থী আওয়ামী লীগ বনাম এমপির আওয়ামী লীগের নতুন সংযোজন। সংযোজন না বলে সেই পুরনো দ্বন্দ্বের ও গ্রুপিংয়ের সংহত ও সুদৃঢ়করণ বললেও ভুল বলা হবে না।

দেশ জুড়ে দলীয় প্রার্থী কারা হতে পেরেছে? যারা এমপির আশির্বাদপুষ্ট তারাই। এমপি ইউপি নির্বাচনে কোন প্রার্থীর পক্ষে প্রচার কাজে যেতে পারবেন না আবার প্রার্থী তিনিই ঠিক করে দেবেন। আগেকার দিনে সামন্ত জমিদাররা টাকা দিয়ে জমি কিনতো অথবা ক্ষমতা দিয়ে দখল করতো। কিন্তু জমি হাল চাষ করত না, হালচাষ দেখত না, এমন কি যারা হালচাষ করে জমিদার তাদের চিনত ও না, জানত ও না।

বর্তমানে এমপি মহোদয়দের ভূমিকা অনেকটা সেরকমই। মনোনয়ন বাণিজ্যের কথা উঠছে, সাদা কাগজে তৃণমূল নেতাদের সই নিয়ে এমপি কর্তৃক প্রার্থিতা মনোনয়নের কথা উঠছে। মনোনয়ন বাণিজ্যের ব্যাপারে মন্ত্রীরাও মুখ খুলছেন। তারাও স্বীকার করছেন যে মনোনয়ন বাণিজ্য হয়েছে। এও বলছেন, যেখানে যেখানে হয়েছে সেখানে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। আসলে এগুলো হচ্ছে বলার জন্য বলা। যেখানে মনোনয়ন বাণিজ্য হয়েছে সেখানে বিদ্রোহী প্রার্থীরা নিশ্চয়ই এই অনৈতিক আচরণের প্রতিবাদ করেই বিদ্রোহী প্রার্থী হয়েছেন। তাদের বিরুদ্ধেওতো বহিস্কারের সিদ্ধান্ত নিল দল।

Banglabid

অন্যায়কারী ও অন্যায়ের প্রতিবাদকারী উভয়ের বিরুদ্ধেই সাংগঠনিক শাস্তির ঘোষণা কি ন্যায় সংগত? বাংলাদেশের রাজনীতিতে অর্থ ও ক্ষমতা যেন অন্যতম নিয়ামক হয়ে উঠছে। দলীয় নেতাকর্মি হতে শুরু করে আমলা ও সাধারণ জনগণও ক্ষমতা তোষণে ব্যস্ত হয়ে উঠেছে। ভীতি প্রদর্শন করে ও ক্ষমতা জাহির করে যে নির্বাচনে জয়লাভ করা যায় এটি এবারের ইউপি নির্বাচনে দৃশ্যমান হল।

অনেক জায়গায় সাধারণ মানুষ এরকম ভাবনাও ভেবেছে যে ক্ষমতাধর পক্ষের অনুকূলে না থাকলে নিরাপদে বসবাস করা যাবে না। বিপদে পড়লে তাকে ক্ষমতাধর লোকের কাছেই যেতে হবে। ক্ষমতার বাইরের লোকেরা তার ভালও করতে পারবে না, মন্দও করতে পারবে না।

ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটারদের মাঝে এই ধারণা প্রতিষ্ঠিত করা হয়েছে যে সরকারি দলের দলীয় প্রার্থীকে ভোট না দিলে বিরোধী কিংবা বিদ্রোহী প্রার্থী পাশ করলে এলাকার উন্নয়ন হবে না। এবারের ইউপি নির্বাচন রাজনৈতিক দলের স্ববিরোধিতা ও ভোটারদের গণতান্ত্রিক মূল্যবাদ নষ্টের চিত্র সর্বসমক্ষে উন্মোচিত করল। কেন এই দলীয় প্রতীক ও বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ? আমরা বিগত জাতীয় নির্বাচনগুলোতে দেখেছি ১৪ দলীয় জোটের জোটীয় প্রতীক নৌকা। রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনুসহ কয়েকজন জোটীয় প্রতীকে নির্বাচিত হয়ে এসেছেন। আবার কেউ কেউ হাতুড়ি, মশাল নিয়েও নির্বাচিত হয়ে এসেছেন। হাতুড়ি ও মশাল নিয়ে নির্বাচনে অংশ নেয়ায় তো তাদের জোট ও দল হতে বহিষ্কারের সিদ্ধান্ত হয়নি।

Reneta

এতে করে ১৪ দলীয় জোটের জোটবদ্ধ ও দলবদ্ধ রাজনীতিরও কোন সমস্যা হয়নি। তবে ইউপি নির্বাচনে কেন বিদ্রোহী প্রার্থী বনাম দলীয় প্রার্থীর সৃষ্টি ও সাংগঠনিক স্ববিরোধী আচরণের প্রকাশ? দলীয় প্রতীকে ইউপি নির্বাচন মেজরিটি আসনে চেয়ারম্যান উপহার দিলেও এতে আওয়ামী লীগের সুফল না এনে কুফলই আনবে। এতে দলটির সাংগঠনিক ও রাজনৈতিক ভূমিকার দৈন্যতা ও অবক্ষয় স্পষ্ট হয়ে উঠেছে সর্বস্তরের মানুষের কাছে। ভীতি প্রদর্শন ও ক্ষমতার মোহে ভোটারদের আকর্ষণ ও এইসবের প্রাধান্যভিত্তিক নির্বাচন গণতন্ত্রের জন্য সর্বনাশ ডেকে আনছে। আমরা যেন ক্রমশ গণতন্ত্রের অযোগ্য নাগরিকত্বের বৈশিষ্ট্যটি স্পষ্ট করে তুলছি। ভয় দেখিয়ে জনমত সৃষ্টির চেষ্টা চরম পন্থার বৈশিষ্ট্য।

মাওবাদী, আইএস, আলকায়েদা প্রভৃতি মানুষ হত্যার মাধ্যমে মানুষকে নিজেদের পক্ষে টানার চেষ্টা করছে। মাও সে তুঙ বলতেন, বন্দুকের নলই ক্ষমতার উৎস। মাওবাদীরা একসময়ে শ্রেনী শত্রু খতমের নামে মানুষ হত্যা, ব্যাংক লুঠ প্রভৃতি করে বেড়াত। তারা নিজেরাই নিজেদের জনগণের বন্ধু ভাবতো আর জনগণ তাদের ডাকাত ভাবত। বাংলাদেশে এ ধারার রাজনীতি জনসমর্থন পায়নি। এর সাথে জড়িত এক সময়ের বাঘা বাঘা নেতা  পরবর্তিতে সেই শ্রেণী শত্রুদের দলেই ভিড়ে গেছেন। ভীতি প্রদর্শন যে রাজনীতিতে কোন সুফল বয়ে আনে না এর বহু নজির রয়েছে।

জাসদের গণবাহিনী তত্ত্ব কী ফল এনে দিল জাসদকে ও দেশকে। এক জাসদ ভেঙ্গে কয় জাসদ হল? ভাঙ্গনের ধারাবাহিকতা এখনও চলমানই রয়েছে। রাজনৈতিক দলগুলোর কর্মকাণ্ড জনগণ কিভাবে গ্রহণ করছে তা বুঝতে না পারা ও বুঝার চেষ্টা না করা শুভ বুদ্ধির পরিচয় নয়। মেজরিটি আসনে ইউপি চেয়ারম্যান সরকার দলীয় প্রার্থীরা জয়লাভ করছে ভেবে তৃপ্তির ঢেঁকুর ফেলার কারণ নেই। এই মেজরিটিই হয়তো মাইনরিটির ক্ষেত্র প্রস্তুতকারী হতে পারে।
(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউপি নির্বাচন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘এটাই সেই গণকবর’

পরবর্তী

‘শেষ ছুটি পেলেন বাবা’

পরবর্তী

‘শেষ ছুটি পেলেন বাবা’

ভক্তদের হতাশ করে চলে গেলেন শিল্পা

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT