চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বিদ্রোহী’র টার্গেট ১০০ হল, ছবি কেমন মুক্তির পর প্রমাণ পাবে দর্শক!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০৮ অপরাহ্ণ ২৪, এপ্রিল ২০২২
বিনোদন
A A
শাকিব খান। ছবি: নাহিয়ান ইমন

শাকিব খান। ছবি: নাহিয়ান ইমন

শুধু ‘গলুই’ নয়, আসন্ন ঈদে সুপারস্টার শাকিব খানের ‘বিদ্রোহী’ নামে আরও এক ছবি মুক্তি পাচ্ছে। অ্যাকশন-রোমান্টিক ধাঁচের এই ‘ছবিটি কেমন’ তা মুক্তির পর দর্শক প্রমাণ পাবে বলে চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন এর প্রযোজক সেলিম খান।

কয়েক মাস আগে ‘বিদ্রোহী’র গান প্রকাশ পায়। চ্যানেল আই সেরা কণ্ঠের শিল্পী ইমরানের কণ্ঠে ‘ভাবিনি কখনও’ শিরোনামে রোম্যান্টিক এই গানটি শাকিব-বুবলীর উপস্থিতিতে বেশ প্রশংসিত হয়। এদিকে, কয়েকদিন আগে প্রকাশ পায় ‘বিদ্রোহী’র টিজার। ধুমধাড়াক্কা এ টিজারে কিং খানকে পাওয়া গেছে মারকাটারি অ্যাকশন রূপে।

পাশাপাশি টিজারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সমাজের ন্যায়নীতি ও দেশপ্রেমের গল্পও উঠে এসেছে বলে ইঙ্গিত পাওয়া গেছে।

প্রযোজক সেলিম খান বলেন, শেখ মুজিবুর রহমানের শতবার্ষিকীতে ‘বিদ্রোহী’ উৎসর্গকৃত ছবি। যেহেতু করোনায় গত দুই বছর সিনেমা প্রায় বন্ধ ছিল, দর্শক হল বিমুখ ছিলেন; তাই বড় বাজেটের বিদ্রোহী মুক্তির সাহস পাইনি। এবার নিশ্চিন্তে মুক্তি দিচ্ছি।

ঈদের বাকি সপ্তাহখানেক। কত সিনেমা হল পাচ্ছে ‘বিদ্রোহী’? জানতে চাইলে সেলিম খান বলেন, অনেক বন্ধ হল ‘বিদ্রোহী’র কারণে খুলছে। যেহেতু সংখ্যায় সিনেমা হল কম, তাই টার্গেট করেছি কম করে হলেও ১০০ হলে মুক্তি দেব। সেই চেষ্টা চালাচ্ছি।

Reneta

‘বিদ্রোহী’র পরিবেশক ও শাপলা মিডিয়ার ব্যবস্থাপক রেজাউল করিম বাদল বলেন, শনিবার পর্যন্ত ৫০টির মতো সিনেমা হল চূড়ান্ত হয়েছে। আমাদের প্রত্যাশা ১০০ হলে ‘বিদ্রোহী’ চালাবো। ঢাকার চিত্রামহল, সৈনিক ক্লাব, গীত, বিজিবি হলগুলোতে ‘বিদ্রোহী’ চলবে। প্রতিদিনই বিভিন্ন হলে ছবি দিচ্ছি। ঈদের দুদিন আগে চূড়ান্ত হল সংখ্যা জানা যাবে।

বছর তিনেক আগে নির্মাণ শুরু হয় ‘বিদ্রোহী’র। শুরু থেকে পরিচালনায় শাহীন সুমন থাকলেও ২০২০ সালের ১৬ মার্চ সেন্সর ছাড়পত্র পাওয়ার পর দেখা যায় পরিচালক হিসেবে নাম সেলিম খানের। ছবির পোস্টার টিজারেও তাই দেখা যাচ্ছে।

 

‘বিদ্রোহী-তে শাকিব খানের নায়িকা শবনম বুবলী। আছেন সাদেক বাচ্চু, মিশা সওদাগর, অমিত হাসান, শিবা সানু, ডন, সাবেরী আলম, মৃদুলা। জানিয়ে রাখা ভালো, ‘একটু প্রেম দরকার’ নামে শুরু হয়েছিল ‘বিদ্রোহী’র শুটিং। পরে নাম পরিবর্তন করে রাখা হয়েছিল ‘ক্রিমিনাল’। কিন্তু সেন্সর পাওয়ার পর জানা যায় শাকিব খানের এ ছবির নাম ‘বিদ্রোহী’।

অবশেষে আসন্ন ঈদে ছবিটি মুক্তি পেতে যাচ্ছে জেনে নায়িকা বুবলী তার ফ্যান পেজে লেখেন, সিনেমা পুরোনো হোক কিংবা নতুন হোক; যাই হোক না কেনো, দিন শেষে আমাদের অভিনীত এবং আমাদের শ্রম আছে এমন সব সিনেমাই আমাদের হওয়া উচিত, নিজেদের ভাবা উচিত।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ঈদের সিনেমাবিদ্রোহীবুবলীমিশা সওদাগরলিড বিনোদনশাকিব খানসুপারস্টার শাকিব খানসেলিম খান
শেয়ারTweetPin

সর্বশেষ

কেন মেলানিয়াসহ মেঝেতে বসে পড়েছিলেন ডোনাল্ড ট্রাম্প

এপ্রিল ২৭, ২০২৬

ঘরের উপর গাছ পড়ে মা ও দুই মেয়ে নিহত

এপ্রিল ২৭, ২০২৬

জুলাইয়ে ভিয়েতনামে কৃষি যন্ত্রপাতির আন্তর্জাতিক প্রদর্শনী

এপ্রিল ২৭, ২০২৬

কোদাল হাতে শার্শায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

এপ্রিল ২৭, ২০২৬

চট্টগ্রামে বৃষ্টির পূর্বাভাস, বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ নিয়ে শঙ্কা

এপ্রিল ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT