বাংলাদেশ ও ফ্রান্স’র মধ্যে একটি বিদ্যুৎ চুক্তি সাক্ষরিত হয়েছে আজ। ১৩২/৩৩ কেভির এই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য ১০০ মিলিয়ন ইউরো ঋণ সহায়তা দেবে ফ্রান্স।
এ বিষয়ে বাংলাদেশ-ফ্রান্স’র মধ্যে একটি চুক্তি সই হয়েছে। বাংলাদেশের পক্ষে চুক্তিতে সাক্ষর করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন। ফরাসি সরকারের পক্ষে চুক্তি সই করেন পাসকেল পাকুইট।
২২৫ মিলিয়ন ডলারের প্রকল্পটিতে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ঋণ দেবে ৩৫ মিলিয়ন মার্কিন ডলার। ২০১৭ সালের মধ্যে বিদ্যুৎ কেন্দ্রটির নির্মান কাজ শেষ হবে।







