চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিদ্যাসাগরের জন্মবার্ষিকীতে ইন্দো-বাংলা মিডিয়া নেটওয়ার্কের স্মরণাঞ্জলি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১৮ অপরাহ্ণ ২৬, সেপ্টেম্বর ২০২০
শিল্প সাহিত্য
A A

বাংলাদেশ-ভারত দু’দেশের গণযোগাযোগ ও সাংবাদিকতার শিক্ষক, সাংবাদিক, গবেষক, মিডিয়া এডুকেটর্সদের (নিরীক্ষাধর্মী তৎপরতা) প্ল্যাটফর্ম ‘ইন্দো-বাংলা মিডিয়া এডুকেটর্স নেটওয়ার্ক’-এর পক্ষ থেকে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বিশততম জন্মজয়ন্তী আয়োজন করা হয়েছে। ২৬ সেপ্টেম্বর (শনিবার) এই স্মরণাঞ্জলি অনুষ্ঠিত হবে।

বিদ্যাসাগর স্মরণে আন্তর্জাতিক অন্তর্জাল আলাপনটি নেটওয়ার্ক’র ফেসবুক ও ইউটিউব চ্যানেলে লাইভ সম্প্রচারিত হবে এবং দেশের অন্যতম জনপ্রিয় মাল্টিমিডিয়া অনলাইন নিউজ ওয়েব পোর্টাল বার্তা২৪.কম সরাসরি সম্প্রচার করবে।

আয়োজনের প্রথম পর্বের শিরোনাম: ‘একাকী যোদ্ধার লড়াই’। সন্ধ্যা ৭টায় (ভারতে ৬:৩০) প্রথম সেশনে ভারতের উড়িষ্যা থেকে যুক্ত হবেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মাস কমিউনিকেশনের আঞ্চলিক নির্দেশক অধ্যাপক ড. মৃণাল চ্যাটার্জি এবং বাংলাদেশের ঢাকা থেকে যুক্ত হবেন স্বৈরাচার বিরোধী আন্দোলনের সাবেক ছাত্রনেতা, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের কেন্দ্রীয় নেতা ও বিশিষ্ট বিশ্লেষক রাজেকুজ্জামান রতন। এই পর্বে স্বাগত ভাষণ দিবেন বাংলাদেশের খুলনা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের শিক্ষক ও সাবেক সাংবাদিক শরিফুল ইসলাম।

Banglabid

রাত ৮টায় (ভারতে ৭:৩০) দ্বিতীয় আলাপনের শিরোনাম ‘যদি ডাক শুনেও কেউ না আসে তবে একলা যেভাবে চলতে হয়’। এতে বক্তা হিসেবে থাকবেন ঢাকার নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর পিস স্টাডিজ, পলিটিক্যাল সায়েন্স এন্ড সোশ্যলজি বিভাগের অধ্যাপক ড. হেলাল মহিউদ্দীন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক ও গবেষক ড. শামীম রেজা। সেই পর্বে স্বাগত ভাষণ দিয়ে শুভ সূচনা করবেন পশ্চিমবঙ্গের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কৃতি প্রাক্তনী ও মিউজিক কমিউনিকেশন রিসার্চার রেশমি রায়।

‘ইন্দো-বাংলা মিডিয়া এডুকেটর্স নেটওয়ার্ক’র অন্যতম সমন্বয়ক ও অনুষ্ঠানের সঞ্চালক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক রাজীব নন্দী বলেন: আজ থেকে দুই শ’ বছর আগে এমন একজন মানুষের জন্ম হয়েছিল যিনি সমাজের বড় এক অচলায়তন, একা যতটুকু পেরেছেন তার সময়ে দাঁড়িয়ে ভাঙার চেষ্টা করেছেন। ভাঙতে না পারলেও দেওয়ালে কিছু ফুটো তিনি করে দিয়ে গেছেন। সেই ফুটোগুলো দিয়ে বাংলার নবজাগরণের মৌসুমী হাওয়া এসে ঢুকেছিল। সমাজটি এখনও মেরামতির যোগ্য, ফলে বুদ্ধির প্রগতির আন্দোলনে, সমাজ পরিবর্তনে, কুসংস্কার ও প্রগতিমুখী স্রোতধারায় কিছু মানুষের অন্তরে বিদ্যাসাগরের দুইশ’ বছর আজ নতুন প্রেরণা।

এতে মিডিয়া পার্টনার হিসেবে আছে কলকাতা প্রেসক্লাব, দৈনিক সমকাল, দেশটিভি, বার্তা টোয়েন্টিফোর ডট কম, বাতিঘর, প্রাচ্যনিউজ, দৈনিক পূর্বদেশ এবং সাউথ এশিয়া সেন্টার ফর মিডিয়া ইন ডেভেলপমেন্ট (সেকমিড)।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরবিদ্যাসাগর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পদ্মায় নৌকাডুবির ঘটনায় এখনও নিখোঁজ ২

পরবর্তী

গাভাস্কার-আনুশকা বিতর্ক: পক্ষ নিলেন, খোঁচাও দিলেন কঙ্গনা

পরবর্তী

গাভাস্কার-আনুশকা বিতর্ক: পক্ষ নিলেন, খোঁচাও দিলেন কঙ্গনা

করোনাভাইরাস: শনাক্তের হার কমে মৃতের সংখ্যা বাড়লো

সর্বশেষ

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি নিহত

আগস্ট ২৪, ২০২৬

জওয়ান-ধুরন্ধরকেও ছাড়িয়ে গেছে যশের ‘টক্সিক’!

আগস্ট ২৪, ২০২৬
ছবি: পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ।

আবারও ইরান সফরে পাকিস্তানের সেনাপ্রধান, এবার মিশন কী?

আগস্ট ২৪, ২০২৬

শিক্ষার্থী ও গবেষকদের যুক্তরাষ্ট্রে যাতায়াত নিয়ে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সতর্কতা

আগস্ট ২৪, ২০২৬

মেহেরপুরের কমিউনিটি ক্লিনিকগুলিতে ঔষুধের তীব্র সংকট, ভেঙ্গে পড়েছে চিকিৎসা সেবা

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT