শিক্ষা

বিদ্যালয় এখন গোশালা!

শিক্ষা প্রতিষ্ঠান থেকে গোশালায় রূপান্তরিত বিদ্যালয়, পশুদের জন্য খামার।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিদ্যালয় এখন গোশালা! শিক্ষাপ্রতিষ্ঠানটি পশুদের জন্য খামারে রূপান্তরিত, যেখানে গবাদি পশু রাখা হচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

যাত্রাবাড়ীর সিটি কর্পোরেশন আদর্শ উচ্চ বিদ্যালয়টি এখন গোশালায় পরিণত হয়েছে। কোরবানীর গরু রাখার জন্য স্কুলের মাঠটি নিজেই লিজ নিয়েছে বিদ্যালয় কমিটির সভাপতি আবুল কালাম আজাদ। এই পরিবেশে স্বাভাবিক শ্রেণী কার্যক্রম বন্ধ থাকলেও জেএসসি পরীক্ষার্থীদের মডেল টেস্ট নেয়া হচ্ছে।

গরুর হাট নয় তবুও রাজধানীর সিটি কর্পোরেশন আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠটি ঈদকে সামনে রেখে গত ২৭ আগস্ট থেকে স্কুলের মাঠে গরু বিক্রির হাট বসেছে। বাণিজ্যিক উদ্দেশ্যে শিক্ষা প্রতিষ্ঠানে এধরনের কার্যক্রম নিষিদ্ধ থাকলেও তা মানা হয়নি। বিদ্যালয়ের এমন পরিস্থিতির মধ্যেই পরীক্ষাও অনুষ্ঠিত হয়েছে।

এই অন্যায়ের বিরুদ্ধে শিক্ষকদের প্রতিবাদ, মৌনতা কোন কিছুই কাজে আসেনি। নিরুপায় ওই স্কুলের প্রধান শিক্ষক। বলছেন এসবই হচ্ছে বিদ্যালয় কর্তৃপক্ষের ইচ্ছায়।

জমির ইজারাদার স্কুল কমিটির সভাপতি আবুল কালাম আজাদ এ-বিষয়ে কথা বলতে রাজি হয়নি।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…