চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিদ্যালয়ে আবার ফিরেছে অনিয়ম

মোস্তফা মল্লিক মোস্তফা মল্লিক
১১:০৬ অপরাহ্ণ ০৫, সেপ্টেম্বর ২০১৫
অন্যান্য, শিক্ষা
A A

নেত্রকোনা জেলার পলাশকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী উপস্থিতি ১০ ভাগেরও কম। শিক্ষকরা স্কুল ছুটি দেন নির্দিষ্ট সময়ের আগেই। তারা বলেছেন, স্কুলটি আকর্ষণীয় করতে চেষ্টা করছেন তারা।

স্কুলটির অনিয়ম নিয়ে ২০১৪ সালে চ্যানেল আই সংবাদে একটি বিশেষ প্রতিবেদন প্রচারিত হয়েছিল। ওই প্রতিবেদনটি প্রচারের পর স্কুলের ৩ শিক্ষকের বিরুদ্ধে বিভাগী মামলা করে জেলা শিক্ষা অফিস। এরপর কয়েক মাস ভালোভাবেই চলছিল স্কুলটি।

তবে এখন আবারো ফিরে এসেছে আগের অবস্থায়। শিক্ষকরা সময় মতো স্কুলে আসলেও ফিরে যান তিনটার আগেই। আর শিক্ষার্থী উপস্থিতি বেশ হতাশাজনক।

সরেজমিনে গিয়ে দেখা যায়, পঞ্চম শ্রেণীর ১১ শিক্ষার্থীর মধ্যে ক্লাস করছে মাত্র ৫ জন। আর চতুর্থ শ্রেণীতে মোট শিক্ষার্থী ২০ জন হলেও ক্লাসে উপস্থিত পাওয়া যায় মাত্র ৬ শিক্ষার্থীকে। একই সময়ে তৃতীয় শ্রেণীর মোট ৩১ জন শিক্ষার্থীর মধ্যে ক্লাসে ছিলো মাত্র ৪ জন।

স্থানীয় অভিভাবকরা বলছেন, এলাকায় প্রাথমিক শিক্ষার অনেক উন্নতি হয়েছে। কিন্তু শিক্ষার্থীদের এভাবে স্কুলে না আসা শিক্ষার জন্য মোটেও সুসংবাদ নয়। শিক্ষার উন্নয়নের জন্য এই অবস্থার পরিবর্তন দরকার বলে মনে করেন তারা।

শিক্ষকরা বলছেন, আশপাশের আরো বেশ কয়েকটি স্কুল হওয়ায় শিক্ষার্থী সঙ্কটে আছেন তারা। পলাশকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশাররফ হোসেন বলেন, এলাকায় নতুন আরো ৫টি স্কুল হওয়ায় অনেক শিক্ষার্থী সেসব স্কুলে চলে গেছে।

Reneta

সন্তানদের স্কুলে পাঠানো নিয়ে অভিভাবকরা যথেষ্ট সচেতন না হওয়ার কারণেও শিক্ষার্থী সঙ্কট হচ্ছে বলে অভিযোগ করেন স্কুলের শিক্ষক সুলতানা আক্তার।

এই স্কুলের শিক্ষকদের অনিয়ম আর প্রতিদিন স্কুল খোলা রাখার দাবিতে গত বছরের শেষ দিকে বিক্ষোভও করেছিল এলাকাবাসী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নেত্রকোনাশিক্ষাস্কুল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জালালের গল্প: বাংলা ছবির নতুন বিজ্ঞাপন

পরবর্তী

তলোয়ার হাতে জাপানী রোবট সামুরাই (ভিডিওসহ)

পরবর্তী

তলোয়ার হাতে জাপানী রোবট সামুরাই (ভিডিওসহ)

রোনালদোই দিতে পারে পর্তুগালকে সব শিরোপার স্বাদ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বৈশ্বিক তাপদাহে কুলিং অ্যাপ্লায়েন্স রপ্তানিতে রেকর্ড শেনচেনের

জুলাই ১৯, ২০২৬

বাংলাদেশের সবচেয়ে কাছের বন্ধু চীন: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

জুলাই ১৯, ২০২৬

ফাইনালে স্পেনের একাদশ যেমন হতে পারে

জুলাই ১৯, ২০২৬

পাঁচ জেলায় বন্যার পূর্বাভাস

জুলাই ১৯, ২০২৬

বক্স অফিসে হাজার কোটি, এবার নেটফ্লিক্সেও ইতিহাস গড়ল ‘ধুরন্ধর’

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT