চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিদায় বললেন সারওয়ান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৭ অপরাহ্ণ ১৫, সেপ্টেম্বর ২০১৬
স্পোর্টস
A A

ক্যারিবিয়ান ব্যাটসম্যান রামনরেশ সারওয়ান (৩৬) সব ধরনের ক্রিকেট থেকে
অবসরের ঘোষণা দিয়েছেন।

২০১৩ সালে চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের বিপক্ষে
কেনসিংটন ওভালে সর্বশেষ ওয়ানডে ম্যাচ খেলেছিলেন এই মিডল-অর্ডার
ব্যাটসম্যান। তারপর থেকেই দলের বাইরে রয়েছেন তিনি।

অনূর্ধ্ব-১২ দলের হয়ে ডাবল সেঞ্চুরি করেছিলেন যে মাঠে সেই স্টেলা মারিস স্কুলেই তিনি অবসরের ঘোষণা দিলেন তিনি।

Banglabid

কিছু কিছু গণমাধ্যমের দাবি, সারওয়ান শুধুমাত্র আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন, আবার কিছু কিছু গণমাধ্যম বলছে সব ধরনের ক্রিকেট থেকেই তিনি সড়ে দাঁড়িয়েছেন।

১৩ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে সারওয়ান ৮৭টি টেস্ট, ১৮১টি ওয়ানডে ও ১৮টি টি২০ ম্যাচ খেলেছেন।

২০০০ সালের মে মাসে বার্বাডোজের কেনসিংটন ওভালে পাকিস্তানের বিপক্ষে তার টেস্ট অভিষেক হয়েছিল। তিন ধরনের ফর্মেট মিলিয়ে ১১ হাজার ৯৯৪ আন্তর্জাতিক রান পুঁজি করে সারওয়ান ক্যারিয়ারের ইতি টানলেন।

Reneta

২০০৪ সালে একহাজার টেস্ট রান করে এক ক্যালেন্ডার বছরে তিনি ক্যারিয়ারের সেরা সময় কাটিয়েছেন। এর মধ্যে ছিল একটি ডাবল সেঞ্চুরি। বাংলাদেশের বিপক্ষে ২৬১ রানের ইনিংসটি ছিল তার টেস্ট সর্বোচ্চ।

ক্যারিয়ারে ৮৭টি টেস্ট খেললেও ব্যাট হাতে ধারাবাহিকতার অভাবে প্রায়ই দল থেকে বাদ পড়েছেন। ২০০০-০১ সালে অস্ট্রেলিয়ায় প্রথমবারের মত সফরে গিয়ে পাঁচ ইনিংসে মাত্র তিন রান সংগ্রহ করেছিলেন। অভিষেক টেস্ট সেঞ্চুরির জন্য তাকে দীর্ঘ অপেক্ষায় থাকতে হয়েছে। ২০০২ সালের ঢাকায় বাংলাদেশের বিপক্ষে ৪৯তম টেস্টে কাঙ্ক্ষিত সেঞ্চুরির দেখা মিলে।

এরপরই অস্ট্রেলিয়ার বিপক্ষে সেন্ট জনসে দূর্দান্ত ১০৫ রানের ইনিংস উপহার দিয়েছিলেন। ২০০৩-০৪ সালে দক্ষিণ আফ্রিকা সফরও সারওয়ানের জন্য স্মৃতিময় হয়ে আছে। ডারবান ও সেঞ্চুরিয়ানে দুটি সেঞ্চুরি তাকে সফলতার চূড়ায় নিয়ে গিয়েছিল। এরপরই বাংলাদেশের বিপক্ষে আসে বহুল প্রতিক্ষিত ডাবল সেঞ্চুরি।

কিংবদন্তী ব্যাটসম্যান ব্রায়ান লারার অধীনে মাত্র দুটি টেস্ট খেলার সৌভাগ্য হয়েছে সারওয়ানের। লর্ডসে প্রথমবারের মত টেস্ট খেলতে নেমে কাঁধের ইনজুরিতে আক্রান্ত হয়ে প্রায় বছরখানের মাঠের বাইরে ছিলেন।

২০০৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে প্রথম দুটি টেস্ট নিয়মিত অধিনায়ক ক্রিস গেইলের অনুপস্থিতিতে অধিনায়কত্ব করার সুযোগ পান।

২০১৩ সালে চ্যাম্পিয়নস ট্রফিতে সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের প্রতিনিধিত্ব করেছেন সারওয়ান।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইন্দোনেশিয়ায় পর্যটকবাহী নৌযানে বিস্ফোরণ, নিহত ১

পরবর্তী

বাংলাদেশে আসছে না ‘বার্মি-আর্মি’

পরবর্তী

বাংলাদেশে আসছে না ‘বার্মি-আর্মি’

সাগরের জলে বাঁধভাঙা উচ্ছ্বাস

সর্বশেষ

আন্দালিব পার্থ সংবিধান সংশোধনের নৈতিক অধিকার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের রাজনৈতিক জীবন

আগস্ট ২২, ২০২৬

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬

‘কোনদিন মনে হয় নাই মানুষটা টাকা বানানোর জন্য রাজনীতিতে এসেছেন’

আগস্ট ২১, ২০২৬

হাসপাতালে পরীক্ষা শেষে আবার কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬

জার্মানিতে দক্ষ কর্মীর সংকট

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT