চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিদায়ী কমিটিকে ‘বাঁচাও ফুটবল কমিটি’র চ্যালেঞ্জ

তামান্না তৃষা তামান্না তৃষা
৯:৪১ অপরাহ্ণ ১৮, এপ্রিল ২০১৬
স্পোর্টস
A A

বাফুফে নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা। বিদায়ী কমিটি বলছে,
পুনর্নির্বাচিত হয়ে তারা ফুটবলের উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখতে চান।
অন্যদিকে ফুটবলকে নতুন আঙ্গিকে গড়তে চায় ‘বাঁচাও ফুটবল কমিটি’।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচন ৩০ এপ্রিল। ১৬ ও ১৭ এপ্রিল মনোনয়নপত্র সংগ্রহ শেষে সোমবার ছিল জমা দেয়ার পালা। সকাল থেকে কিছুটা ধীর গতিতে কার্যক্রম চললেও দুপুরের পর পরপর উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দেয় বিদায়ী কমিটি।

বাফুফের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী বলেন, আমরা একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় সকলের অংশগ্রহণের মাধ্যমে একটা সুষ্ঠু নির্বাচন করে দিয়ে যারা নতুনভাবে নির্বাচিত হবেন তাদের কাছে দায়িত্ব বুঝিয়ে দেওয়াটাই হবে আমাদের মূল দায়িত্ব ও কর্তব্য।

বাফুফের সহ-সভাপতি পদপ্রার্থী বাদল রায় বলেন, আমি মনে করি সবাই যোগ্যলোক, যারা ভোটে দাঁড়িয়েছেন তারা যোগ্যতম অবস্থান থেকেই দাঁড়িয়েছে। ফুটবলের জন্য আমি সবারই শুভ কামনা করি।

অন্যদিকে, কায়সার হামিদ, আসলাম, আশরাফউদ্দিন চুন্নুর মতো মাঠ কাঁপানো সাবেক ফুটবলাররা আছেন ‘বাঁচাও ফুটবল কমিটিতে’।

প্রতিদ্বন্দ্বিতা করছেন মনজুর কাদের, লোকমান হোসেন ভুঁইয়া এবং শফিউল আরেফীন টুটুল।

Reneta

সিনিয়র সহ-সভাপতি পদপ্রার্থী শফিউল আরেফীন টুটুল বলেন, আমি যদি সুযোগ পাই তবে আমার দল নিয়ে ফুটবল ফেডারেশনকে ভালো জায়গায় নিয়ে যেতে পারব।

মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে মঙ্গলবার আর প্রত্যাহারের শেষদিন বুধবার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফুটবলবাংলাদেশ ফুটবল ফেডারেশন
শেয়ারTweetPin

সর্বশেষ

ফ্রান্সে ১৫ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা আইন পাস

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর সবাইকে নিয়ে রাজনীতির প্রতিশ্রুতি বাস্তবায়ন দেখতে চাই: আনিসুল ইসলাম মাহমুদ

জুলাই ২২, ২০২৬

ব্যাটে বলে উজ্জ্বল সাকিব, টানা দ্বিতীয় জয় জাফনার

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

বেসামরিক পারমাণবিক চুক্তি সই করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব

জুলাই ২২, ২০২৬

ফেনীতে আওয়ামী লীগ কার্যালয় ভেঙে গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT