লাইফস্টাইল

স্বাস্থ্যকর বিট জ্যুসের সহজ রেসিপি

বিট জ্যুস

বিট জ্যুস

বিট শরীরের জন্য খুবই উপকারী একটি সবজি। ডায়াবেটিস, অ্যানিমিয়া, উচ্চ রক্তচাপ, থাইরয়েডের মতো নানা অসুখে তাই অত্যন্ত কার্যকরী একটি সবজি হলো বিট। প্রতিদিন বিট জ্যুস খেলে শরীরের নানান সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। জেনে নিন বিট জ্যুস তৈরির সহজ রেসিপিটি।

উপকরণ
বিট- ১টি
চিনি ১/২ চা চামচ ( ডায়াবেটিকস থাকলে চিনি দেয়ার প্রয়োজন নেই)
বিট লবণ সামান্য
পানি ২ গ্লাস

প্রস্তুত প্রণালী
বিট ভাল করে ধুয়ে খোসা ছাড়িয়ে দিন।
ছোট ছোট টুকরা করে কেটে নিন।
ব্লেন্ডারে সব উপকরণ দিয়ে ব্লেন্ড করে নিন।
গ্লাসে ঢালুন। ছেকে নেওয়ার প্রয়োজন নেই। এতে পুষ্টিমান কমে যাবে।
পরিবেশন করুন মজাদার বিট জ্যুস।

বিষয়:মজাদার রেসিপি স্বাস্থ্যকর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…