চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিটিভির মতো রাষ্ট্রীয় গণমাধ্যমও দরকার আছে

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৮:৩১ অপরাহ্ণ ২৫, ডিসেম্বর ২০১৬
সম্পাদকীয়
A A

যুগোপযোগী পরিবর্তনের অঙ্গীকারে ৫৩ বছরে পা রাখলো জাতীয় সম্প্রচার মাধ্যম বাংলাদেশ টেলিভিশন-বিটিভি। দেশের সবচেয়ে প্রাচীন এ প্রতিষ্ঠানটি তার জন্মলগ্ন থেকে নানা পরিবর্তনের মধ্যে দিয়ে আজকের এই অবস্থানে পৌঁছেছে। বিটিভির শুরুটা হয়েছিল সেই ১৯৬৪ সালে, ডিআইটি ভবনের নিচতলায়। জাপানের নিপ্পন ইলেকট্রিক কোম্পানির সার্বিক সহযোগিতায় এর আত্মপ্রকাশ ঘটেছিল। স্বাধীনতার পর ১৯৭২ সালে রাষ্ট্রপতির আদেশে বাংলাদেশে টেলিভিশন একটি রাষ্ট্রীয় গণমাধ্যমে রূপান্তরিত হয়। বাংলা ভাষার প্রথম টেলিভিশন চ্যানেলটি ১৯৮০ সালের আগ পর্যন্ত সাদাকালো পর্দায় সম্প্রচার হতো। ’৮০ সালের পর দর্শকদের সামনে রঙিন পর্দায় এসে নতুন এক যুগে পা রাখে বিটিভি। আমরা জানি, দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেলের সূচনা, বিস্তৃতি এবং বিকাশ এই বিটিভির মাধ্যমেই। তারপরও নানাক্ষেত্রে সেই বিটিভিকে প্রতিযোগিতার মুখে পড়তে হয়েছে। তার দীর্ঘ পথচলায় বিনোদনের পাশাপাশি জনসচেতনতামূলক অনুষ্ঠানে, বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশসহ নানা বিষয়ে অনুষ্ঠান পরিবেশন করে দেশের টেলিভিশন দর্শকদের বড় একটা অংশের প্রশংসা কুড়িয়েছে। তবে বর্তমানে শহর এলাকায় বিটিভির দর্শক অনেক কম। দেশের একমাত্র টেরেস্ট্রিয়াল চ্যানেল হওয়ায় তার নেটওয়ার্ক প্রায় ৯৫ শতাংশ এলাকাজুড়ে। তাই গ্রামাঞ্চলে বিটিভির দর্শক এখনও প্রায় একচেটিয়া। কেননা বহু গ্রামে এখনও বেসরকারি চ্যানেলগুলো সেভাবে পৌঁছাতে পারেনি। অবশ্য বিটিভিকে নিয়ে সমালোচনাও কম নেই। ক্ষমতায় থাকা রাজনৈতিকদলগুলো বিভিন্ন সময় প্রতিষ্ঠানটির স্বায়ত্তশাসন এড়িয়ে গিয়ে সরকারের একক কর্তৃত্ব নিশ্চিত করতে আমলাদের ওপর নির্ভরতা বাড়িয়েছে। ত্রুটিপূর্ণ নিয়োগপদ্ধতি এবং অযৌক্তিক পদোন্নতি নিয়েও বিটিভিকে সমালোচনার মুখে পড়তে হয়েছে বারবার। অনেকের অভিযোগ, বিটিভি বেশিরভাগ সময় দলীয় মুখপাত্র হয়ে ক্ষমতাসীন দলের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করেছে। তাই এর দর্শকসংখ্যা ক্রমাগতই কমছে। এই অবস্থায় প্রতিষ্ঠানটিকে সব শ্রেণীর দর্শকের কাছে নিয়ে যেতে দলীয় প্রভাবমুক্ত করতে হবে। তবে, এ কথাও ঠিক যে, জনসচেতনতায় রাষ্ট্রীয় গণমাধ্যম থাকাও জরুরি। গাঁটের পয়সা খরচ করে বেসরকারি প্রচার মাধ্যম যেটা করবে না সেটা করছে বিটিভি।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

শ্রীলঙ্কায় ক্রিসমাস ট্রি’র নতুন বিশ্ব রেকর্ড

পরবর্তী

আশুলিয়ায় বন্ধ থাকা পোশাক কারখানাগুলো সোমবার খুলছে

পরবর্তী

আশুলিয়ায় বন্ধ থাকা পোশাক কারখানাগুলো সোমবার খুলছে

‘অাধুনিকায়নের মধ্য দিয়ে বাঙালি সংস্কৃতির বিকাশে অবদান রাখবে বিটিভি’

সর্বশেষ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT