চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিজয়, সাইফ ও রনির ব্যাটে দাপট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪৩ অপরাহ্ন ১৬, সেপ্টেম্বর ২০১৭
স্পোর্টস
A A
বিজয়

ফাইল ছবি

জাতীয় ক্রিকেট লিগের প্রথম স্তরের ম্যাচে ব্যাটে দাপট দেখিয়েছেন এনামুল হক বিজয়, সাইফ হাসান ও রনি তালুকদার। ঝলক দেখিয়ে তিনজনই তুলে নিয়েছেন সেঞ্চুরি। তাদের ব্যাটিং জোরে শক্ত অবস্থানে রয়েছে ঢাকা ও খুলনা বিভাগ।

খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে চলছে স্বাগতিক ও রংপুর বিভাগের ম্যাচ। নাঈম ইসলাম ও ধীমান ঘোষের জোড়া সেঞ্চুরির পর সোহরাওয়ার্দী শুভ’র ৮৯ রানে ভর করে প্রথম ইনিংসে ৪৭১ রান তুলে অলআউট হয় রংপুর।

বিনা উইকেটে ১৮৫ রান তুলে রংপুরকে দারুণ জবাব দিচ্ছে খুলনাও। দ্বিতীয় দিন শেষে এনামুল হক বিজয় অপরাজিত ১০৫ রানে। আর ৬৭ রানে অপরাজিত সঙ্গী রবিউল ইসলাম রবি। তবে এখনও ২৮৬ রানে পিছিয়ে দলটি।

আগের দিন উইকেটশূন্য থাকলেও দ্বিতীয় দিনে উইকেটের দেখা পেয়েছেন রংপুরের অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। সাড়ে ১৪ ওভার বল করে ৬১ রানে শুভ’র উইকেট নেন তিনি। ম্যাশের দলের হয়ে আল আমিন হোসেন ৪টি ও আব্দুর রাজ্জাক নেন তিনটি করে উইকেট।

অন্যদিকে, কক্সবাজারে ঢাকা ও রবিশালের ম্যাচের প্রথমদিনের খেলা পরিত্যক্ত হওয়ার পর দ্বিতীয় দিনে ব্যাট হাতে ঝলক দেখিয়েছেন সাইফ হাসান ও রনি তালুকদার। দুজনের শতকে মাত্র ২ উইকেট হারিয়েই ৩০৯ রান তুলে ফেলেছে ঢাকা।

১২১ রান তুলে রনি আউট হলেও ১০৬ রান নিয়ে অপরাজিত আছেন সাইফ। ৪৫ রানে অপরাজিত থেকে তার সঙ্গী রকিবুল হাসান। রনির আগে ৩১ রান করে সাজঘরমুখী হন আবদুল মাজিদ।

Jui  Banner Campaign
ট্যাগ: এনামুল হক বিজয়জাতীয় ক্রিকেট লিগরনি তালুকদারসাইফ হাসান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পাবনায় পুরাতন মামলায় গ্রেপ্তার এনসিপির যুবসংগঠন নেতা আসাদুল্লাহ

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

মার্করাম ঝড়ে কিউইদের হারিয়ে টানা তিন ম্যাচে অপরাজেয় প্রোটিয়ারা

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন ১৭ ফেব্রুয়ারি

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশ ছেড়েছেন ফয়েজ আহমদ তৈয়্যব

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

বিশ্বকাপে হাত মেলাবে ভারত-পাকিস্তান? যা বলছেন দুই অধিনায়ক

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT