ক্রিকেট

বিজয়-পিনাকের ফিফটির পর মুরাদের স্পিন ঝলক

মুরাদ আলী ব্যাট হাতে প্রস্তুত, পোশাকের উপর ওয়ালটন লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেটার মুরাদ আলী ক্যামেরার জন্য পোজ দিচ্ছেন, পেছনে অন্য ক্রিকেটাররা ব্যস্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ফাইনালে দারুণ শুরুর পর দ্রুত পাঁচ উইকেট হারিয়ে বিপাকে পড়েছিল বিসিবি দক্ষিণাঞ্চল। ওয়ালটন মধ্যাঞ্চলের বিপক্ষে জাকির হাসান ও অধিনায়ক ফরহাদ রেজার ৮০ রানের অবিচ্ছিন্ন জুটি আবার কক্ষপথে ফিরিয়েছে দলটিকে।

প্রথম শ্রেণির ফ্র্যাঞ্চাইজি আসরের লিগপর্বের ম্যাচগুলো চার দিনের হলেও ফাইনাল পাঁচ দিনের। শের-ই-বাংলা স্টেডিয়ামে প্রথমদিন শেষে টস হেরে ব্যাট করতে নামা দক্ষিণাঞ্চলের সংগ্রহ ৫ উইকেটে ২৬১ রান।

৪ উইকেট নিয়েছেন হাসান মুরাদ। টুর্নামেন্টের ৪ ম্যাচে সর্বোচ্চ ২০ উইকেট দখলে তরুণ বাঁহাতি স্পিনারের। ফরহাদ ৪৬ ও জাকির ৪৪ রানে অপরাজিত আছেন।

কুয়াশাময় সকালে মিরপুরে ঘাসের উইকেট পেয়েও বিসিবি দক্ষিণাঞ্চলের ওপেনিং জুটি বিচ্ছিন্ন করতে পারছিলেন না ওয়ালটন মধ্যাঞ্চলের বোলাররা। চা-বিরতির আগে ৫২তম ওভারে আসে প্রথম সাফল্য।

এনামুল হক বিজয় ও পিনাক ঘোষের ওপেনি জুটিতে আসে ১৩৭ রান। পিনাককে বোল্ড করে ব্রেক-থ্রু এনে দেন মুরাদ। বাঁহাতি স্পিনার বিজয়, তৌহিদ হৃদয় ও মেহেদী হাসানকে সাজঘরে পাঠান। পিনাক ১৬১ বলে ৬৫, বিজয় ১৭১ বলে ৭৬ রান করেন।

১৩৭-এ প্রথম উইকেট হারানো দক্ষিণাঞ্চলের স্কোরকার্ডের চেহারা হঠাৎ বদলে যায় মুরাদের ঘূর্ণিতে। ১৮১-তে ৫ উইকেট হারিয়ে বসে তারা। জাকির ও ফরহাদের প্রতিরোধ শেষে ভালো অবস্থানে নিয়ে গেছে।

মুরাদ ২০ ওভার হাত ঘুরিয়ে ৭০ রান দিয়ে ৪ উইকেট নেন। অপর উইকেটটি নিয়েছেন আবু হায়দার রনি।

বিষয়:তৌহিদ পিনাক বিজয় বিসিএল-২০২১ মুরাদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…