চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিজয় দিবসে সাবিনা ইয়াসমিনের দেশের গান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৬ অপরাহ্ণ ১৪, ডিসেম্বর ২০১৯
বিনোদন
A A

দীর্ঘদিন পরে আবার দেশের গান গাইলেন উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন। সুর সম্রাট আলাউদ্দীন আলীর সুরে, গীতিকবি সহিদ রাহমানের কথায় গানটির সংগীতায়োজন করেছেন গুণী সংগীতপরিচালক মকসুদ জামিল মিন্টু।

‘বাংলার মাটিতে লেখা/ কত নাম রক্তাক্ষরে/ মুক্তিযুদ্ধের সে কথা/ বল ভুলে যাই কি করে/ স্বদেশকে ভালবেসে যারা/ জীবনটা দিয়ে গেছে হেসে/ তাদেরই জন্য এ মালা/কথা সুরে গাঁথা স্মৃতি বুকে রাখি ভরে’-এমন কথায় সাজানো হয়েছে গানটি।

গানের রেকর্ডিং বেশ আগে হলেও সম্প্রতি ঢাকার বিভিন্ন স্থানে এর মিউজিক ভিডিও করা হয়েছে। গানটি প্রসঙ্গে সাবিনা ইয়াসমিন বলেন, অনেক দিন পর হৃদয় নিঙড়ানো কথায় একটি গান গাইলাম। দেশকে স্বাধীন করার জন্য শহীদ ভাইদের যে ত্যাগ তা তো শোধ করার নয়। তবে এই গানটি আমার পক্ষ থেকে শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি।

Banglabid

গীতিকার সহিদ রাহমান বলেন, সকল প্রজন্মের বাঙালিদের মধ্যে দেশপ্রেম, মুক্তিযুদ্ধ ও দেশের প্রতি শহীদের অবদানের কথা তুলে ধরতে এই গানটি লিখেছি। শিল্পী হিসেবে সাবিনা ইয়াসমিনকে বেছে নেওয়ার কারণ হলো- তিনি সব প্রজন্মের কাছে সমান জনপ্রিয়। তার গায়কীর জন্যই গানটি সহজে সবার কাছে পৌঁছে যাবে বলে বিশ্বাস করি।

১৬ ডিসেম্বর বিজয় দিবসে মিউজিক ভিডিওটি ইউটিউবে প্রকাশ হবে। একই দিনে গানটি দেখা যাবে চ্যানেল আইয়ের পর্দায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আলাউদ্দিন আলীগীতিকারচ্যানেল আইদেশের গানবিজয় দিবসবিজয় মেলালিড বিনোদনসংগীতশিল্পীসুরকার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

হেরেই চলছে রংপুর, জয়ে ফিরেছে চট্টগ্রাম

পরবর্তী

ভবিষ্যত পরিকল্পনা করে দিয়েছি, তা ধরেই দেশ এগিয়ে যাবে: প্রধানমন্ত্রী

পরবর্তী

ভবিষ্যত পরিকল্পনা করে দিয়েছি, তা ধরেই দেশ এগিয়ে যাবে: প্রধানমন্ত্রী

‘হুমকি’ পেয়ে সাংবাদিক অঞ্জন রায়ের জিডি

সর্বশেষ

আন্দালিব পার্থ সংবিধান সংশোধনের নৈতিক অধিকার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের রাজনৈতিক জীবন

আগস্ট ২২, ২০২৬

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬

‘কোনদিন মনে হয় নাই মানুষটা টাকা বানানোর জন্য রাজনীতিতে এসেছেন’

আগস্ট ২১, ২০২৬

হাসপাতালে পরীক্ষা শেষে আবার কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬

জার্মানিতে দক্ষ কর্মীর সংকট

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT