চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিজয়ের আবেগ ও একটি প্রশংসিত বিজ্ঞাপনচিত্র

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪২ অপরাহ্ণ ১৮, ডিসেম্বর ২০১৮
বিনোদন
A A

গেল ১৬ ডিসেম্বর বিজয়ের ৪৭ বছর পূর্ণ করলো বাঙালি জাতি। বিজয় মানে এই জাতির কাছে একটি আবেগের নাম। ত্রিশ লক্ষ শহীদ, দুই লক্ষ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত বিজয়। অনেক দামে কেনা এই বিজয়। তাই বিজয় দিনের আনন্দ হবে বাঁধ ভাঙা, এটাইতো স্বাভাবিক। আর এই আনন্দ উদযাপন সীমাবদ্ধ থাকে না কোন মাধ্যম, ভাষা বা সময়ের গন্ডিতে।

আর বিজয়ের এমন সার্বজনীন আবেগ নিয়ে বিজয় দিবস উপলক্ষ্যে একটি ভিডিও নির্মাণ করে শ্রদ্ধা জানিয়েছে ‘এসআই এক্সট্রা ফান কেক’। আইডিয়া ভাবনা ও নির্মাণে ছিলো পপকর্ন প্রোডাকশন। পরিচালনায় ছিলেন ইমরান ইমন। বিজয় দিবসের আবেগ নিয়ে নির্মিত ১ মিনিট ৩৫ সেকেন্ডের ভিডিওটি ইতিমধ্যে সোশাল মিডিয়ায় বেশ প্রশংসাও কুড়িয়েছে।

শুধু ব্র‌্যান্ডিং নয়, দেশের প্রতিও দায়বোধ থেকে এগিয়ে এসে কাজ করেন অনেকে। ঠিক তেমনি বিজয় দিবসের আবেগ নিয়ে প্রশংসিত একটি ভিডিও নির্মাণ করেছে এসিআই এক্সট্রা ফান কেক। এমনটাই মনে করেন প্রতিষ্ঠানটির সিনিয়র গ্রুপ প্রোডাক্ট এন্ড অপারেশন ম্যানেজার সাইদুর রহমান সাজু।

এমন কাজ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে সাইদুর রহমান সাজু আরো বলেন, বিজয় দিবসের যে আনন্দ বা মজাটা আছে সেটা কোনো ভাষার মধ্যে সীমাবদ্ধ না। কথা বলতে পারে না এমন একজনকে দিয়ে তাই আমরা এটা বোঝাতে চেয়েছি। বলতে চেয়েছি, সে কথা বলতে পারে না কিন্তু বিজয় দিবস নিয়ে তার যে ফিলিংসের জায়গা, সেটা তার নিজস্ব ল্যাংগুয়েজে এক্সপ্রেস করেছে। যে কথা বলতে পারে, বিজয় দিবস নিয়ে তার যেমন মাতামাতি যে কথা বলতে পারে না তারও বিজয় দিবস নিয়ে কোনো অংশে কম উচ্ছ্বসিত নয়, এটাই ভিডিওতে আমরা বোঝাতে চেয়েছি। মানে সবাইকে সমান করার চেষ্টা।

ভিডিওতে দেখা যায়, বিজয় উদযাপনের আয়োজন চলছে একটি স্কুলে। যেখানে অডিটোরিয়ামে জড়ো হয়েছেন অসংখ্য দর্শক। আর সেখানেই একের পর এক পারফর্ম করছেন বিভিন্ন স্কুলের শিক্ষার্থী। ভিডিওর শুরতেই মঞ্চে ডাকা হয় স্কুল ছাত্রী টুম্পাকে। তার সামনে মাইক্রোফোন। কিন্তু সেতো কথা বলতে পারে না। মূক! মাইক্রোফোনটি সরিয়ে নিয়ে ‘এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি’-গানটির সাথে ইশারায় পারফর্ম করেন টুম্পা। তুমুল কড়তালিতে ফেটে পড়ে পুরো অডিটোরিয়াম।

ভিডিওর ট্যাগ লাইনে বোঝানো হয়েছে, বিজয়ের আবেগ সার্বজনীন। যে কোনো মাধ্যমে, যেকোনো সময়ে, যেকোনো ভাষায় বলা হোক না কেন। বিজয়ের বার্তা ছুঁয়ে যায় সবার হৃদয়ে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উদযাপনটুম্পাবিজয় দিবসমূকস্কুল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জামায়াত নেতাদের প্রার্থিতা বাতিলের আবেদন নিষ্পত্তির নির্দেশ

পরবর্তী

৫ বছরে ১ কোটি ২৮ লাখ কর্মসংস্থান করবে আওয়ামী লীগ

পরবর্তী

৫ বছরে ১ কোটি ২৮ লাখ কর্মসংস্থান করবে আওয়ামী লীগ

যুদ্ধাপরাধীর বিচারের কথা নেই, ১৯ প্রতিশ্রুতিতে বিএনপির ইশতেহার

সর্বশেষ

উপমহাদেশের চলচ্চিত্র আইকন বি এন সরকারের ১২৫তম জন্মবার্ষিকী

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বৈশ্বিক তাপদাহে কুলিং অ্যাপ্লায়েন্স রপ্তানিতে রেকর্ড শেনচেনের

জুলাই ১৯, ২০২৬

বাংলাদেশের সবচেয়ে কাছের বন্ধু চীন: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

জুলাই ১৯, ২০২৬

ফাইনালে স্পেনের একাদশ যেমন হতে পারে

জুলাই ১৯, ২০২৬

পাঁচ জেলায় বন্যার পূর্বাভাস

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT