চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৫ বছরে ১ কোটি ২৮ লাখ কর্মসংস্থান করবে আওয়ামী লীগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪৩ অপরাহ্ণ ১৮, ডিসেম্বর ২০১৮
রাজনীতি
A A

একাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে ইশতেহারে বাংলাদেশ আওয়ামী লীগ ঘোষণা দিয়েছে: আগামীতে যদি তারা বিজয়ী হয়ে ক্ষমতায় আসতে পারে ১ কোটি ২৮ লাখ কর্মসংস্থান করা হবে। প্রতিটি উপজেলা থেকে প্রতিবছর গড়ে ১ হাজার যুব ও যুব মহিলাকে বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

মঙ্গলবার সকালে রাজধানীর প্যান প্যাসেফিক সোনারগাঁওয়ে আওয়ামী লীগ ঘোষিত ইশতেহারে এ কথা বলা হয়েছে। ‘সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ’ শীর্ষক ইশতেহার প্রকাশ করেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।

তিনি বলেন: ‘সোনার বাংলা’-এর স্বপ্ন বাস্তবায়ন ও ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রধানতম শক্তি হচ্ছে যুব শক্তি। দেশের এই যুবগোষ্ঠিকে সুসংগঠি, সুশৃঙ্খল এবং উৎপাদনমুখী শক্তিতে রূপান্তরের লক্ষ্য।অর্জনে আওয়ামী লীগ প্রতিশ্রুতিবদ্ধ। যুবসমাজ দেশের মূল্যবান সম্পদ। বাংলাদেশের মোট জনসংখ্যার এক-তৃতীয়াংশ যুবসমাজ, যা প্রায় ৫ কোটি ৩০ লাখ। ‘সোনার বাংলা’র স্বপ্ন বাস্তবায়ন ও ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রধানতম শক্তি।

‘আগামীবার ক্ষমতায় এলে ১ কোটি ২৮ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করার পরিকল্পনা আছে আমাদের। নতুন যে অর্থনৈতিক অঞ্চলগুলো শুরু করার পরিকল্পনা তাদের রয়েছে তাতে অন্ততপক্ষে ১ কোটি নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে। এছাড়া প্রতি পরিবারে যাতে অন্ততপক্ষে একজন মানুষের নিয়মিত কর্মসংস্থান তৈরি হয় তা নিশ্চিত করা হবে।

ইশতেহারে আরও বলা হয়, তরুণরা যাতে শুধুমাত্র চাকরির দিকে না ঝুঁকে আত্মকর্মসংস্থানের জন্য চেষ্টা করে সেজন্য তাদের বিনা জামানতে এবং সহজ শর্তে ব্যাংক থেকে ন্যূনতম ২ লাখ টাকা ঋণের সুযোগ দেয়া হবে।

ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, প্রকৌশলী, বুদ্ধিজীবী, তরুণ সমাজের প্রতিনিধি, ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিক, দেশি-বিদেশি সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত রয়েছেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগের ইশতেহারএকাদশ জাতীয় নির্বাচনপ্রধানমন্ত্রী শেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

২০২৭ সালের মধ্যে নতুন সড়ক নিরাপত্তা আইন, জাতিসংঘে বাংলাদেশের প্রতিশ্রুতি

জুলাই ২১, ২০২৬

দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা

জুলাই ২১, ২০২৬

ঘরের টিশার্টগুলোতে ছেলের শরীরের ঘ্রাণ খোঁজেন জয়ের মা

জুলাই ২১, ২০২৬

ট্রাম্পের নতুন ৫০ শতাংশ শুল্কের চাপে কানাডা, আলোচনায় আগ্রহ কার্নির

জুলাই ২১, ২০২৬

বিশ্বকাপ ফাইনাল হারের পর যে বার্তা দিলেন মেসি

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT