চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিজ্ঞাপনদাতার পরিচয় জানতে কোম্পানি কিনছে ফেসবুক

চ্যানেল আই টেকচ্যানেল আই টেক
২:১০ অপরাহ্ণ ২৫, জানুয়ারি ২০১৮
তথ্যপ্রযুক্তি
A A

বিজ্ঞাপন দাতার পরিচয় নিশ্চিত করে জানতে বোস্টনভিত্তিক একটি সফটওয়্যার কোম্পানি কিনে নিচ্ছে ফেসবুক। ‘কনফার্ম’ নামের ওই প্রতিষ্ঠানটি এপিআই নির্ভর একটি অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করতো, যা দিয়ে কারো পরিচয় নিশ্চিতকারী সরকারি তথ্য (আইডি, ড্রাইভিং লাইসেন্স, ইত্যাদি) পাওয়া যায়।

গত মঙ্গলবার উভয় প্রতিষ্ঠানের পক্ষ থেকে এ অধিগ্রহণের বিষয় নিশ্চিত করা হয়েছে। অধিগ্রহণ চুক্তির শর্ত, আর্থিক লেনদেন এবং ফেসবুক কীভাবে কনফার্মের সফটওয়্যার ব্যবহার করবে, সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি কোনো পক্ষ থেকেই।

নিজেদের ওয়েবসাইটে এক বিবৃতিতে কনফার্ম জানায়, সাধারণ মানুষকে নিরাপদ অনলাইন সেবা সরবরাহের প্রযুক্তি নিয়ে কাজ কাজের এই ধারা ফেসবুকের সঙ্গে অধিগ্রহণ চুক্তির ফলে তাদের সক্ষমতা আরও বৃদ্ধি করবে।

মার্কিন নির্বাচনের সময় রাশান বিজ্ঞাপন নিয়ে চাপে আছে ফেসবুক। কারা তাদের কাছ থেকে বিজ্ঞাপন কিনছে, সে বিষয়ে ফেসবুক কর্তৃপক্ষ খুব কম জানে। কনফার্মের এপিআই ব্যবহার করে ফেসবুক তার বিজ্ঞাপনদাতাদের পরিচয় নিশ্চিত হতে পারবে। যদিও বিষয়টি নিয়ে সম্প্রতি মার্কিন আইনপ্রণেতারা উদ্বেগ প্রকাশ করেছেন।

৩ বছর আগে যাত্রা শুরু করা ‘কনফার্ম’ বিভিন্ন ধরণের আইডি কার্ড, মোবাইল বায়োমেট্রিক, ফেস রিকগনিশনসহ নানা উৎস থেকে তথ্য নিয়ে পরিচয় নিশ্চিত করতো। অনলাইন ও ফোনে অর্ডার নেওয়া (খাবার ডেলিভারি, অনলাইন ডকুমেন্টেশন ইত্যাদি) প্রায় ৭৫০ বিভিন্ন প্রতিষ্ঠান কনফার্মের গ্রাহক ছিল।

শিগগিরই কনফার্মের ২৬ কর্মী ফেসবুকে যোগদান করবে বলেও জানানো হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

রোনালদো-রামোসের গোলে প্রত্যাবর্তন, শেষ ষোলোয় স্পেনের সামনে পর্তুগাল

জুলাই ৩, ২০২৬

বোম ফাটালেন রোনালদোর বোন, ভাইয়ের অবসর পরিকল্পনা ফাঁস করে দিলেন

জুলাই ৩, ২০২৬

মেসিকে বিশেষ জার্সি উপহার দেবে কেপ ভার্দে

জুলাই ৩, ২০২৬

অস্ট্রিয়াকে বিদায় করে শেষ ষোলোতে স্পেন

জুলাই ৩, ২০২৬

পর্তুগাল নাকি ক্রোয়েশিয়া, কে জিতবে জানাল সুপার কম্পিউটার

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT