চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পরিকল্পনাবিদদের মতে বিজ্ঞাপন থেকে বেশি আয় করতেই বনসাই প্রকল্প

মো. জাহিদুজ্জামান মো. জাহিদুজ্জামান
২:০১ অপরাহ্ণ ১৬, আগস্ট ২০১৭
পরিবেশ
A A
বনসাই গাছের সুন্দর নকশা, শহরের পাশে সড়ক দিয়ে চলাচল. Channel i News - চ্যানেল আই নিউজ

এয়ারপোর্ট রোড থেকে বনসাই বৃক্ষ না সরানোয় পরিবেশবাদী ও সৌন্দর্যবিদরা ক্ষোভ প্রকাশ করেছেন। অতি মূল্যায়নের মাধ্যমে অধিক মুনাফা তুলতেই ওই বৃক্ষ আনা হয়েছে বলে মনে করেন তারা। দেশের বৃক্ষ সম্ভারের ঐতিহ্যের প্রতি সম্মান দেখিয়ে তারা দেশি গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন।

ব্যাপক সমালোচনার পরও দেশের প্রধান সড়ক এয়ারপোর্ট রোড থেকে এখনও বিদেশি বনসাই সরিয়ে না নেয়ায় উদ্ভিদবিদ ও সৌন্দর্যবিদরা ক্ষুব্ধ। এগুলো সরিয়ে দেশি বৃক্ষ লাগানোর জোর দাবি জানিয়ে আসছেন তারা।

সম্প্রতি এই সড়কের একটু দূরেই আরও অন্তত অর্ধশত বনসাই রাখায় তারা চিন্তিত হয়ে পড়েছেন। দশ বছর ধরে বিজ্ঞাপনের অর্থ উত্তোলনের শর্তে সড়ক ও জনপথ অধিদপ্তরের তত্ত্বাবধানে এয়ারপোর্ট রোডে নিজস্ব অর্থায়নে সৌন্দর্যবর্ধনের কাজ করছে ভিনাইল ওয়ার্ল্ড গ্রুপ।

পাঁচশ বনসাইসহ মোট সাড়ে পাঁচ লাখ গাছ লাগানোর পরিকল্পনা ছিলো তাদের। প্রকল্প অতিমূল্যায়ন করে অধিক মুনাফা তুলতেই বিদেশ থেকে বনসাই আনা হয়েছে বলে মনে করেন নগর পরিকল্পনাবিদ ইকবাল হাবিব।

তবে ভিনাইল ওয়ার্ল্ড গ্রুপের সিইও আবিদ মনসুর বলছেন, এ পর্যন্ত দেড় লাখ দেশি গাছ লাগানো হয়েছে। বনসাইগুলোও প্রতিস্থাপন করেছে তারা।

দেশের বৃক্ষসম্ভারের ঐতিহ্য ক্ষুন্ন করে প্রধান সড়কে বনসাই রাখা হলে প্রতিবাদ চলতেই থাকবে বলে প্রকৃতিপ্রেমীরা জানিয়েছেন।

Reneta

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকা শহরে বনসাইবনসাই
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

মোজাফফর হোসেনকে বৃহস্পতিবার আদালতে হাজিরের নির্দেশ

জুলাই ২১, ২০২৬

আন্তর্জাতিক ইকোনমিকস অলিম্পিয়াডে বাংলাদেশের সাফল্য

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষার নতুন সময়সূচির বিজ্ঞপ্তি সঠিক নয়

জুলাই ২১, ২০২৬

আট বছর পর ঢাকায় বসতে যাচ্ছে সাফের আসর

জুলাই ২১, ২০২৬

বিশ্বকাপ ফুটবল ২০২৬

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT