বিজ্ঞাপনগুলোতে নজরদারি সহজ করতে গবেষক আর সাংবাদিকদের জন্য নতুন টুল এনেছে ফেসবুক। ফেসবুকের পণ্য ব্যবস্থাপনা পরিচালক রব লেদার্ন বলেন, আমরা ফেইসবুকে নিপীড়ন ঠেকানোর স্বার্থে বিজ্ঞাপন প্রচারের বিষয়টি আরও স্বচ্ছ করছি, বিশেষত নির্বাচনের সময়গুলোতে। শুরুতে অ্যাড আর্কাইভ এপিআই নামের এই টুল যুক্তরাষ্ট্রের একদল প্রকাশক, শিক্ষক ও গবেষকের কাছে আনা হবে বলে জানিয়েছে ফেসবুক। যা সেপ্টেম্বর থেকে পাওয়া যাবে।






