চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিজ্ঞানী মনির হোসেনের উদ্ভাবনীতে আমেরিকা-কানাডায় ব্যাপক সাড়া

আহসান রাজীব বুলবুল আহসান রাজীব বুলবুল
১০:৩৬ পূর্বাহ্ণ ২০, জুলাই ২০২০
প্রবাস সংবাদ
A A
মনির হোসেন

মানবদেহে কিছু সাধারণ খাবারের মাধ্যমে রক্তে প্রোটিনের (alpha-2-macroglobulin-A2M) স্বাভাবিক পরিমাণ বজায় রেখে সুস্থ জীবন-যাপনের অসাধারণ পদ্ধতির উদ্ভাবন করেছেন আমেরিকার পেনসিলভেনিয়ায় বসবাসরত প্রবাসী চিকিৎসা বিজ্ঞানী ডা. মোহাম্মদ মনির হোসেন খান।

তিনি আমেরিকার ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়া এবং চিলড্রেনস হসপিটাল অফ ফিলাডেলফিয়ায় ফ্যাকাল্টি পজিশন নিয়ে কর্মরত ছিলেন। তার দীর্ঘ ৩০ বছরের বৈজ্ঞানিক গবেষণায় তিনি দেখিয়েছেন মানবদেহে রক্তে এই A2M প্রোটিনের পরিমাণ কম থাকলে কোনো না কোনো অসুখ শুরু হতে থাকে। কারণ বেশিরভাগ অসুখ শুরু হয় প্রায় ৫০০ ধরনের রাসায়নিক পদার্থ (protease) এর কোনো না কোনো একটি বা একাধিক protease (অতিরিক্ত পরিমাণ) এর বিষক্রিয়ার কারণে। A2M এই সমস্ত অতিরিক্ত protease কে মানবদেহের অজান্তেই সর্বক্ষণ শরীর থেকে বের করে দিয়ে মানবদেহকে সুস্থ রাখে।

ডা. মোহাম্মদ মুনির হোসন খানের উদ্ভাবিত কিছু সাধারণ এবং সহজলভ্য খাদ্যতালিকা (A2M-ShopAnn System) অনুসরণ করে পৃথিবীর বিভিন্ন দেশে প্রায় ১৫০ জন (৩০–৮২ বৎসর) গত ৫ বৎসর যাবত সম্পূর্ণ সুস্থভাবে জীবনযাপন করছেন।

Banglabid

ডা. মোহাম্মদ মুনির হোসন খান চ্যানেল আই কে বলেন, আশ্চর্যভাবে এদের কারোরই কোন রকম শারিরীক সমস্যা যেমন জ্বর, সর্দি অথবা কাশিও হয়নি। অথচ ৫ বৎসর আগে এদের মধ্যে বেশীরভাগ মানুষেরই কোন না কোন শারিরীক অসুস্থতা ছিল।

প্রবাসী চিকিৎসা বিজ্ঞানী ডাঃ মোহাম্মদ মুনির হোসন খান, স্যার সলিমুললাহ মেডিকেল কলেজ এবং মিটফোর্ড হাসপাতাল থেকে ১৯৮৩ সালে এম. বি. বি. এস. পাস করে জাপানের কুমামতো ইউনিভারসিটি, স্কুল অফ মেডিসিন থেকে থেকে ১৯৯৩ সালে পিএইচডি (ইমমিউনোলজি এবং মলিকিউলার প্যাথোলজি) ডিগ্রী লাভ করেন।

পিএইচডি করে একই ইউনিভার্সিটিতে ১ বছর ফ্যাকাল্টি থাকেন। ১৯৯৪ সালে পোস্ট ডক্টরেট ফেলোশিপ নিয়ে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা ইউনিভার্সিটি অফ পেনসিলভানিয়া এবং টেম্পল ইউনিভার্সিটিতে যৌথ প্রজেক্টে এ কর্মরত ছিলেন। পরবর্তীকালে তিনি ইউনিভার্সিটি অফ পেনসিলভানিয়া এবং চিলড্রেন হসপিটাল অফ ফিলাডেলফিয়ায় ফ্যাকাল্টি পজিশন নিয়ে কর্মরত ছিলেন।

Reneta

ইতিমধ্যে আমেরিকা ও কানাডার বিভিন্ন শহরে তার পদ্ধতি গ্রহণ করে অনেকেই উপকৃত হয়েছেন। তার গবেষণায় দেখা গেছে তার উদ্ভাবিত A2M পদ্ধতিতে নিম্নোক্ত উপায়ে প্রতিদিন সুবিধামতো সময়ে মিশিয়ে অথবা পৃথক পৃথক ভাবে খেলে শরীরে কোন রোগ থাকবে না। শর্ত একটাই, খেতে হবে কাঁচা। কোন অবস্থাতেই তাপ ব্যবহার করা যাবে না।

১। দই– ১ কাপ
২। কাচা রসুনের কোয়া- ২ টা কুচি করে কাটা
৩। কাচা আদা- কুচি করে কাটা (১ চামচ)
৪। কালোজিরা – ১ চামচ
৫। পুদিনা পাতা – ৬ টি কুচি করে কাটা
৬। মধু – আধা চামচ
৭। লবঙ্গের গুড়া – আধা চামচ
৮। হলুদের গুড়া – আধা চামচ
৯। যেকোন বেরী (Berry): Blueberry/strawberry/raspberry- ৬ টা
১০। আঙ্গুর-৬ টা
১১। খেজুর-১ টা
১২। ডুমুর (FIGS) – ১ টা- কুচি করে কাটা
১৩। ২টি লেবুর রস
১৪। ডিম ১টা

এছাড়া ২৪ ঘণ্টায় অন্তত ৩ লিটার পানি পান করতে হবে। ৭-৮ ঘণ্টা ঘুমাতে হবে। ধুমপান/যে কোন নেশা জাতীয় পদার্থ বর্জন করতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিজ্ঞানীমনির হোসেন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আহসান হাবীব কোহিনুর আর নেই

পরবর্তী

ব্রাহ্মণবাড়িয়ায় ‘বন্দুকযুদ্ধে’ পুলিশ হত্যা মামলার আসামী নিহত

পরবর্তী

ব্রাহ্মণবাড়িয়ায় 'বন্দুকযুদ্ধে' পুলিশ হত্যা মামলার আসামী নিহত

বিশ্বমানের হ্যান্ড স্যানিটাইজার ‘ক্লিনঅল’ এখন বাজারে

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে হাসপাতালে রোগী ভর্তির নতুন রেকর্ড, ৩ মৃত্যু

আগস্ট ২৪, ২০২৬

ভাইরাল প্রধান শিক্ষক, যে কারণে প্রশংসায় ভাসছেন

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন চাপের মধ্যেই ইরানের বিরাট সুখবর

আগস্ট ২৪, ২০২৬

মুক্তির দিনেই নেটফ্লিক্সে এক নম্বরে, কী আছে এই সিনেমায়?

আগস্ট ২৪, ২০২৬

‘কারা এ রিপোর্ট করেছেন, তাদের কি মঈন উদ্দিন-ফখরুদ্দিনের জ্বালা উঠেছে’

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT