কক্সবাজার

বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তিন রোহিঙ্গা মাদক ব্যবসায়ী নিহত

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত দুই ডাকাতের ছবি, যেখানে বন্দুকের মুখ সামনে দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

কক্সবাজারের উখিয়া সীমান্ত দিয়ে ইয়াবা পাচারের সময় বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে তিন রোহিঙ্গা মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে তিন লাখ ইয়াবা, দেশীয় তৈরি দুইটি পাইপগান ও ৫ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার ভোররাতে উখিয়ার রাজাপালং ইউনিয়নের তুলাতলী সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, তুমব্রু রোহিঙ্গা শিবিরের মৃত জুলুর মলুকের ছেলে নুর আলম (৪৫), বালুখালী ক্যাম্পের মো. হামিদ (২৫) ও কুতুপালংয়ের নাজির হোসেন (২৫)।

কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল আলী হায়দার আজাদ আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, তথ্যের ভিত্তিতে অভিযানে গেলে তুলাতলী সীমান্তে বিজিবিকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে এসব অস্ত্র ও ইয়াবাসহ তাদের মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়:কক্সবাজারবিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধরোহিঙ্গা মাদক ব্যবসায়ী
প্রতিবেদক

সরওয়ার আজম মানিক

স�?টাফ করেসপন�?ডেন�?ট, চ�?যানেল আই নিউজ, কক�?সবাজার।

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…