চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিজিবির মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন মেজর জেনারেল সাকিল আহমেদ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫৪ অপরাহ্ণ ০২, মার্চ ২০২২
বাংলাদেশ
A A
বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ অফিসে বসে. Channel i News - চ্যানেল আই নিউজ

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক (ডিজি) হিসেবে যোগদান করেছেন মেজর জেনারেল সাকিল আহমেদ।

বুধবার (২ মার্চ) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৮ ফেব্রুয়ারি বিদায়ী মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলামের থেকে দায়িত্ব গ্রহণ করেন মেজর জেনারেল সাকিল। বিজিবিতে যোগদানের আগে সাকিল আহমেদ সেনাসদর দপ্তরে বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন।

Banglabid

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ১৯৮৮ সালের ২৪ জুন বাংলাদেশ মিলিটারি একাডেমির ১৮তম দীর্ঘমেয়াদি কোর্সের সঙ্গে পদাতিক কোরে কমিশন লাভ করেন মেজর জেনারেল সাকিল। দীর্ঘ বর্ণাঢ্য কর্মজীবনে তিনি কমান্ড, স্টাফ এবং প্রশিক্ষক পর্যায়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। সাকিল আহমেদ জিওসি ১৯ পদাতিক ডিভিশন, কমান্ডার ৯৯ কম্পোজিট ব্রিগেড এবং অধিনায়ক ১ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

এ ছাড়া তিনি প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের পরিচালক, কাউন্টার ইন্টেলিজেন্স ব্যুরো, একটি পদাতিক ডিভিশনের জেনারেল স্টাফ অফিসার গ্রেড-১ এবং একটি পদাতিক ব্রিগেডের ব্রিগেড মেজর হিসেবেও দায়িত্ব পালন করেন। মেজর জেনারেল সাকিল আহমেদ স্কুল অব ইনফ্যান্ট্রি অ্যান্ড ট্যাকটিক্সের (এসআইঅ্যান্ডটি) কমান্ড্যান্ট হিসেবেও দায়িত্ব পালন করেছেন। প্রশিক্ষক হিসেবে তিনি এসআইঅ্যান্ডটির প্রধান প্রশিক্ষক, বাংলাদেশ মিলিটারি একাডেমিতে প্লাটুন কমান্ডার এবং মিরপুরে ন্যাশনাল ডিফেন্স কলেজ সশস্ত্র বাহিনী ওয়ার কোর্সের ডিরেক্টর স্টাফ হিসেবে দায়িত্ব পালন করেছেন।

শান্তিরক্ষী হিসেবে মেজর জেনারেল সাকিল আহমেদ সোমালিয়ায় ইউনোসম-২ এর কন্টিনজেন্ট সদস্য ও কঙ্গোতে মোনাকের ফোর্স লজিস্টিক স্টাফ ছিলেন। এ ছাড়া জাতিসংঘ মিশনে আইভরি কোস্টে ইউনোকিতে ব্যানবেইট-৩/২৩ এ কন্টিনজেন্ট কমান্ডারের দায়িত্বও পালন করেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন ইমিগ্রেশন অ্যান্ড পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালকও ছিলেন তিনি।

Reneta

মেজর জেনারেল সাকিল আহমেদ দেশ-বিদেশে বিভিন্ন বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করেন। তিনি ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড ওয়্যার স্টাডিজে স্নাতকোত্তর, স্ট্র্যাটেজিক স্টাডিজে স্নাতকোত্তর এবং ডিফেন্স স্টাডিজে স্নাতকোত্তর করেন। এ ছাড়া দেশ-বিদেশে পেশাদার প্রশিক্ষণ কোর্স, সেমিনার ও সিম্পোজিয়ামে অংশগ্রহণ করেন তিনি।

ডা. শাহনাজ সাকিল তার সহধর্মিণী। তিনি এক মেয়ে ও এক ছেলেসন্তানের জনক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিজিবিসাকিল আহমেদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ন্যায় বিচার পাইনি, এ রায়ের বিরুদ্ধে আপিল করবো: নিপুণ

পরবর্তী

আরিয়ান মাদককাণ্ডে যুক্ত নন: এনসিবির দাবি

পরবর্তী
আরিয়ান খান গাড়িতে বসে থাকাকালীন ছবি, বাংলাদেশি সংবাদপত্রের জন্য উপযুক্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

আরিয়ান মাদককাণ্ডে যুক্ত নন: এনসিবির দাবি

জায়েদ ও আইনজীবীরা সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে: রায়ে উচ্ছ্বসিত জায়েদ

সর্বশেষ

নিমজ্জন: নিঃস্ব, নিপীড়িত ও নিভে যাওয়া মানুষের করুণ আর্তনাদ

আগস্ট ১৯, ২০২৬

বিমা বিক্রি করতেন, সেই সুবিন্দরই ‘আওয়ারাপন ২’ এর আলোচিত অভিনেতা

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

সাংবাদিক দেবাশীষের মৃত্যুতে আজকের পত্রিকা পরিবারের গভীর শোক

আগস্ট ১৯, ২০২৬
যুক্তরাজ্যভিত্তিক বহির্বিশ্বে শ্রীমঙ্গল প্রবাসীদের সামাজিক সংগঠন 'হৃদয়ে শ্রীমঙ্গল’এর নতুন কমিটির সদস্যরা, ছবি: সংগৃহীত।

নতুন নেতৃত্ব পেল যুক্তরাজ্যভিত্তিক ‘হৃদয়ে শ্রীমঙ্গল’

আগস্ট ১৯, ২০২৬

শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজের সাথে পয়েন্টেও এগিয়ে গেল ভারত

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT