চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিজিএমইএ ভবন ভাঙা হলে তা হবে আইনের শাসনের বিরাট দৃষ্টান্ত

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৬:৩৫ অপরাহ্ণ ০৫, মার্চ ২০১৭
সম্পাদকীয়
A A

রাজউক ও পরিবেশ নীতিমালা উপেক্ষা করে রাজধানীর বেগুনবাড়ি খাল ও হাতিরঝিলের উপরে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ ভবন অবশেষে ভাঙতেই হচ্ছে। আপিল বিভাগ বিজিএমইএ ভবন ভাঙার রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন খারিজ করে দিয়েছেন। বিজিএমইএ ভবন সরিয়ে নিতে সময় চেয়ে লিখিত আবেদনের শুনানির পর যেকোন সময় বেগুনবাড়ি খাল ও হাতিরঝিল থেকে ভবনটি উঠে যাবে। ২০১০ সালের ২ অক্টোবর একটি ইংরেজি দৈনিকে প্রকাশিত সংবাদের পর হাইকোর্ট স্বপ্রণোদিত হয়ে রুল জারি করেন। ২০১১ সালের ৩ এপ্রিল বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ বিজিএমইএ ভবন ভেঙে ফেলার নির্দেশ দিয়ে রায় দেন। এরপর বিজিএমইএ আইনি প্রক্রিয়ার মাধ্যমে ভবনটি ধরে রাখার দীর্ঘ চেষ্টার পর ‘ভবনটি ভাঙতেই হবে’ মর্মে রায় বহাল থাকে। ১৯৯৮ সালের ২৮ নভেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজিএমইএ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ভবন নির্মাণ শেষ হলে ২০০৬ সালের ৮ অক্টোবর বিজিএমইএ ভবন উদ্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তবে, কমনওয়েলথভুক্ত দেশগুলোর স্থপতিদের সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে ভবনটিকে ‘হাতিরঝিলের বিষফোঁড়া’ বলে মন্তব্য করেন স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিজিএমইএ আইন বহির্ভূতভাবে ওই ভবনের প্রায় সবগুলো ফ্লোর ব্যাংকসহ কয়েকজন ব্যক্তি মালিকের কাছে বিক্রি করে দিয়েছে। হাইকোর্টের দেয়া রায়ে ওইসব ক্রেতার টাকাও ফেরত দিতে সময় ঠিক করে দেয়া হয়েছে। দেশের আইন ও বিচারিক কাঠামোতে আপিল বিভাগ শেষ বিচারিক পর্ব বলেই অবৈধ বিজিএমইএ ভবনের থাকা না থাকা নিয়ে আর কোন সংশয় নেই। এই ভবন ভাঙা বা সরিয়ে নেওয়া হলে (যা সময়ের ব্যাপার মাত্র) তা দেশের আইনের শাসনের বিরাট দৃষ্টান্ত হিসেবে উল্লেখ থাকবে। এ ঘটনা থেকে ‘আইন সবার জন্য সমান’ এই বার্তা প্রভাবশালী থেকে শুরু করে সাধারণ জনগণের কাছে পৌঁছাবে বলে আমরা আশা করি।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

মিঠুনের পর তুষারের সেঞ্চুরি

পরবর্তী

বিধ্বস্ত সিরিয়ান যুদ্ধ বিমানের পাইলট জীবিত উদ্ধার

পরবর্তী

বিধ্বস্ত সিরিয়ান যুদ্ধ বিমানের পাইলট জীবিত উদ্ধার

'বিশ্ববিদ্যালয়ের শ্রেণিকক্ষের মতো ডাকসু'

সর্বশেষ

আগস্টের ২৪ দিনে এসেছে ২.৩৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স

আগস্ট ২৬, ২০২৬

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT