কক্সবাজারে অনুষ্ঠিত ওয়ালটন ৩য় বিচ ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে রামুর শতদল ক্লাব। শতদল ক্লাব ৭-২ গোলে পরাজিত করে কক্সবাজারের আবাহনী ক্রীড়া চক্রকে।
সেরা খেলোয়াড় নির্বাচিত হন আবাহনী ক্রীড়া চক্রের রিদওয়ান। ৭ গোল করে সর্বোচ্চ গোলদাতা নির্বাচিত হন শতদলের ছোটন রাখাইন।
প্রতিযোগিতা শেষে বিজয়ী ও রানার আপ দলের মধ্যে পুরস্কার বিতরন করেন ওয়ালটনের সিনিয়র অতিরিক্ত পরিচালক এফ এম ইকবাল বিন আনোয়ার।
উপস্থিত ছিলেন ট্যুরিস্ট পুলিশের সহকারী কমিশনার রায়হান কাদেমি, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক অনুপ বড়ুয়া অপু, এবং টুর্নামেন্ট কমিটির সম্পাদক রাশেদ হোসেন নান্নু।
তিনদিনব্যাপী প্রতিযোগিতায় ৮টি দল দুটি গ্রুপে অংশগ্রহণ করে।








