চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সম্পর্ক ভেঙে গেল মালাইকা-অর্জুনের?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৫৮ অপরাহ্ন ১২, জানুয়ারি ২০২২
বিনোদন
A A

বলিউডের সবচেয়ে চর্চিত জুটিদের মাঝে অন্যতম মালাইকা-অর্জুন। ধারণা করা হয়েছিল এবছর তাদের সম্পর্ক বিয়েতে গড়াবে। কিন্তু এখন যে কথা শোনা যাচ্ছে তাতে চমকে উঠেছেন অনুরাগীরা। অর্জুন-মালাইকার বিচ্ছেদের গুঞ্জন এখন শিরোনামে।

বলিউড লাইফের সূত্রে জানা গেছে, অর্জুন-মালাইকা জুটি তাদের সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন। বিচ্ছেদের পরে মালাইকা নাকি এতটাই ভেঙে পড়েছেন যে গত ছয়দিন বাড়ি থেকে বের হননি তিনি। বাহিরের কারো সঙ্গে দেখা করতে চাইছেন না তিনি।

এদিকে অর্জুন কাপুরকে তিন দিন আগে তার বোন রিয়া কাপুরের বাড়িতে যেতে দেখা গিয়েছে। রিয়ার বাড়ি থেকে মালাইকার বাড়ির দূরত্ব একেবারেই কম। তবুও মালাইকাকে রিয়ার বাড়িতে যেতে দেখা যায়নি সেদিন। অর্জুনও আসেননি মালাইকার বাড়িতে। রিয়ার বাড়ি থেকে সরাসরি নিজের বাড়িতে চলে এসেছেন। এতে স্পষ্টই বোঝা যাচ্ছে যে দুজনের সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছে না।

এই জুটির ভক্তরা ভাঙনের খবরে দুশ্চিন্তায় পড়ে গেছেন। ভক্তদের প্রত্যাশা, শিগগির ঝামেলা মিটমাট করে আবার এক হবেন তারা।

আরবাজের সঙ্গে বিয়ে ভাঙার কিছু দিন পরেই অর্জুনের প্রেমে পড়েন মালাইকা। ২০১৯ সাল থেকে প্রেম করছেন তারা। ভালোবাসার কথা সকলের সামনে প্রকাশ করতে কখনও সংকোচ করেন না অর্জুন এবং মালাইকা। প্রায় ১০ বছরের বড় মালাইকার সঙ্গে প্রেম নিয়ে বিভিন্ন সময়ে কটাক্ষের সম্মুখীন হলেও তোকাক্কা করেন না অর্জুন। দিন দিন যেন তাদের সম্পর্কের রসায়ন আরও গাঢ় হচ্ছিল। তার মাঝেই রটলো এমন গুঞ্জন।

Jui  Banner Campaign
ট্যাগ: অর্জুন কাপুরমালাইকা অরোরা
শেয়ারTweetPin

সর্বশেষ

মানুষকে টাকা দেওয়ার মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে: জামায়াত

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

জামায়াত নেতার বহন করা অর্থ ঢাকা থেকেই শনাক্ত হয়েছিল: বিমানবন্দর কর্তৃপক্ষ

ফেব্রুয়ারি ১১, ২০২৬

আয়ারল্যান্ডকে হারিয়ে প্রথম জয় অস্ট্রেলিয়ার

ফেব্রুয়ারি ১১, ২০২৬

ভোট প্রদান প্রত্যেক নাগরিকের শুধু অধিকার নয়, দায়িত্বও: সিইসি

ফেব্রুয়ারি ১১, ২০২৬

মেয়েদের প্রথম বিপিএল আগামী এপ্রিলে

ফেব্রুয়ারি ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT