চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিচ্ছেদের পর ক্যাসকেড থেকে ২ বিলিয়ন ডলার পেয়েছেন মেলিন্ডা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪৭ অপরাহ্ন ০৬, মে ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

বিল গেটসের সবচেয়ে বড় সম্পদের নাম ক্যাসকেড ইনভেস্টমেন্ট। বিচ্ছেদের পর ক্যাসকেড থেকে গত কয়েকদিনে ২ বিলিয়ন ডলারের বেশি সম্পদ পেয়েছেন মেলিন্ডা গেটস।

এর আগে ৩ মে ক্যাসকেড মেলিন্ডার নামে ১ কোটি ৪১ লাখ শেয়ার স্থানান্তর করেছে। এখন বিল গেটসের মালিকানায় আছে ৮ কোটি ৭৩ লাখ শেয়ার। একই দিন ২৭ বছরের বিবাহ বিচ্ছেদের ঘোষণা দিয়েছিলেন বিল গেটস ও মেলিন্ডা গেটস।

গত সোমবার ওয়াশিংটনের সিয়াটলের কিং কাউন্টি সুপিরিয়র কোর্টে মেলিন্ডা ও বিল গেটসের বিচ্ছেদের আবেদন দায়ের করা হয়। সেখানে মেলিন্ডা জানিয়েছেন, মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটসকে তিনি বিয়ে করেছিলেন, যিনি পৃথিবীর শীর্ষ ধনী ব্যক্তিদের মধ্যে একজন। তাদের সম্পর্কটি অপ্রত্যাশিতভাবে ভেঙে গেছে। তিনি আদালতকে তাদের যৌথ মালিকানার ১৪ হাজার ৬০০ কোটি ডলারের সম্পদ ভাগাভাগি করে দিতে বলেন।

বিচ্ছেদ হলে তাদের যৌথ মালিকানার সম্পদের সমান ভাগ হবে। কারণ ওয়াশিংটন রাজ্যের নিয়ম অনুযায়ী বিচ্ছেদের পর দম্পতিদের মধ্যে সম্পদ সমানভাবে ভাগ করা হয়। তবে আইনজীবীরা বলছেন, আদালত চাইলে পুরোপুরি অর্ধেক করে ভাগ না করে কিছু কম-বেশিও করতে পারেন। বিশ্বের শীর্ষ ধনী নারী ফ্রাংকয়েজ ব্যাটেনকোর্ট মেয়ার্সের সম্পদের পরিমাণ ৮ হাজার ৩০০ কোটি ডলার। বিচ্ছেদ ও সম্পদ ভাগাভাগির পর মেলিন্ডা বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী নারী হিসেবে পরিচিত হবেন। কারণ তখন তার সম্পদের পরিমাণ হবে ৭ হাজার ৩০০ কোটি ডলার।

এ দম্পতির মোট সম্পদ এসেছে মাইক্রোসফটের অংশীদারিত্ব থেকে। তবে এখন তাদের মোট সম্পদে মাইক্রোসফটের শেয়ার ২৯ শতাংশেরও কম। বেশির ভাগ সম্পদ বিভিন্ন সময়ে তারা গেটস ফাউন্ডেশনে স্থানান্তর করেছেন। ফলে মাইক্রোসফটে বিল গেটসের ঠিক কতটুকু অংশ আছে তা জানা যায়নি।

এছাড়া বিল ও মেলিন্ডা দুজনে মিলে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি ভূমির মালিকও। এর মধ্যে রয়েছে ওয়াশিংটনের মেডিনায় অবস্থিত ৬৬ হাজার বর্গফুটের বাড়িও।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিল গেটসমেলিন্ডা গেটস
শেয়ারTweetPin

সর্বশেষ

১২ বছরে চ্যানেল আই অনলাইন

এপ্রিল ২০, ২০২৬

আর্সেনালকে হারিয়ে শিরোপা জয়ের পথটা পরিষ্কার করল ম্যানসিটি

এপ্রিল ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদুল আজহা ও হজের সম্ভাব্য সময় ঘোষণা

এপ্রিল ১৯, ২০২৬

দারুণ জয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে রোনালদোর আল নাসের

এপ্রিল ১৯, ২০২৬

জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে সপ্তাহে দুই দিন ভার্চুয়ালি চলবে হাইকোর্ট

এপ্রিল ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT