চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপিকে দোষারোপের রাজনীতি পরিহার করতে হবে: ওবায়দুল কাদের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫৮ অপরাহ্ণ ০৬, মে ২০২১
- সেমি লিড, রাজনীতি
A A

সরকারের বিরুদ্ধে অবান্তর অভিযোগ না এনে করোনা মোকাবেলায় বিএনপিকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, করোনা বেগম খালেদা জিয়াকেও ছাড় দেয়নি, তাই এই মুহূর্তে রাজনীতি হচ্ছে অসহায় মানুষের পাশে দাঁড়ানো। এই অদৃশ্য শক্তিকে মোকাবিলা করতে বিএনপিকে দোষারোপের রাজনীতি পরিহার করতে হবে।

বৃহস্পতিবার সকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলটির স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপকমিটি আয়োজিত করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এসব কথা বলেন।

৭৫ পরবর্তী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন তা স্মরণীয় হয়ে থাকবেন উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা সরকার জনগণের জীবন ও জীবিকার সুরক্ষায় যা করছে জনগণও তা ভালো করে জানে।

দলের নেতাকর্মীদের তিনি বলেন, ত্রাণ সামগ্রী বিতরণ করতে গিয়ে কোনভাবেই যেন বদনাম না হয় সেদিকে খেযাল রাখতে হবে।

করোনা মোকাবেলায় মাস্ক সবচেয়ে বড় অস্ত্র উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, তাই সবাইকে শতভাগ মাস্ক পরিধান নিশ্চিত করতে হবে এবং দলের নেতাকর্মীদের সারাদেশে ক্যাম্পেইনের মাধ্যমে ঘরে ঘরে সচেতনতার দুর্গ গড়ে তুলতে হবে।

Reneta

তিনি যোগ করেন, বিশেষজ্ঞদের মতে ভারতে দ্বিতীয় ঢেউয়ের পর তৃতীয় ঢেউয়ের আঘাত আসতে পারে। তা আরও ভয়াবহ হতে পারে, তাই যতই সীমাবদ্ধতা থাকনা কেন সবাইকে সতর্ক থাকতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগ সাধারণ সম্পাদকওবায়দুল কাদেরকরোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাসবিএনপি
শেয়ারTweetPin

সর্বশেষ

‘যারা নীরব, ইতিহাস তাদের ক্ষমা করবে না’

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত।

২৪ ঘণ্টায় হামে আরও ৪ শিশুর মৃত্যু

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

নিকোটিন পাউচের বাজারজাতকরণ অভিযোগের দাবি প্রজ্ঞা ও আত্মার

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

বগুড়ায় পুকুরের পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

জুলাই ২১, ২০২৬

রাজপথের রাজনীতি নাকি গণতান্ত্রিক প্রতিযোগিতা?

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT