চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিচ্ছেদের পরেও বড়পর্দায় একসঙ্গে কাজ করেছেন যে তারকারা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫৮ পূর্বাহ্ণ ১৮, সেপ্টেম্বর ২০১৯
বিনোদন
A A

বলিউড তারকাদের প্রেম-বিচ্ছেদ নিয়ে ভক্তদের আগ্রহ সব সময়েই বেশি থাকে। চুটিয়ে প্রেমের পরে বিচ্ছেদ হলেও তারকারা এখন অনেক প্রফেশনাল। কাজের খাতিরে তারা পর্দায় এক হতে দ্বিধা করেন না। তেমনই কিছু তারকাদের নিয়ে ফিচারটি সাজানো হয়েছে। যাদেরকে বিচ্ছেদের পরেও বড় পর্দায় একসঙ্গে সাবলীলভাবে অভিনয় করতে দেখা গিয়েছে:

রণবীর কাপুর-দীপিকা: একসময় চুটিয়ে প্রেম করেছিলেন রণবীর কাপুর ও দীপিকা পাড়ুকোন। রণবীরের নামে ট্যাটুও করিয়েছিলেন দীপিকা। সেই প্রেম ভেঙ্গে যাওয়ার পর মানসিক স্বাস্থ্য নিয়ে ভুগেছিলেন তিনি। কিন্তু বিচ্ছেদের পরেও বড় পর্দায় একাধিকবার দেখা গেছে এই জুটিকে।

রণবীর-ক্যাটরিনা: রণবীর কাপুরের সঙ্গে বলিউড তারকা অভিনেত্রী ক্যাটরিনার প্রেমের কথা কারো অজানা নয়। বলিউড ইন্ডাস্ট্রির সবাই বিষয়টি জানতেন। এমনকি কাপুর পরিবারও ক্যাটরিনাকে পুত্রবধূ করতে প্রস্তুত ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তাদের সম্পর্ক স্থায়ী হয়নি। তবে সম্পর্ক থেকে বের হয়ে গিয়েও একসঙ্গে সিনেমা করেছেন রণবীর-ক্যাটরিনা। ছবির নাম ‘জাগ্গা জাসুস’। অনুরাগ বসুর এই ছবিটির শুটিং চলাকালীন সময়ে কেউ কারো সাথে কথা না বললেও পেশাদারিত্বের খাতিরে অভিনয় করেছিলেন তারা।

সালমান খান-ক্যাটরিনা কাইফ: প্রাক্তন এই জুটি এখন কাছের বন্ধু। সালমান এবং ক্যাটরিনা প্রমাণ করেছেন বিচ্ছেদেই সম্পর্ক শেষ হয়ে যায় না। সালমান-ক্যাটরিনার রসায়ন ভক্তদেরও খুব পছন্দ। আর তাই একসঙ্গে তারা উপহার দিয়েছেন একাধিক ব্লকবাস্টার ছবি।

রণবীর সিং-আনুশকা শর্মা: যৌথ সম্মতিতে বিচ্ছেদ হয়েছিল রণবীর সিং এবং আনুশকা শর্মার। কিন্তু বিচ্ছেদের পরেও তাদেরকে ‘দিল ধরকনে দো’ ছবিতে দেখা গেছে। পর্দার বাইরেও দুজনের সম্পর্ক ভালো।

শহীদ কাপুর-কারিনা: শহীদ-কারিনার প্রেম একসময়ে ছিল বলিউডের সবচাইতে আলোচিত খবর। তাদের বিচ্ছেদের পরে দুজনেরই বিয়ে হয়েছে। একসঙ্গে ‘উড়তা পাঞ্জাব’ ছবিতে অভিনয় করেছেন। এক দৃশ্যে দেখা না গেলেও সিনেমার প্রমোশনে তারা ভালোভাবেই একে অপরের সঙ্গে যোগাযোগ করেছেন। -টাইমস অব ইন্ডিয়া

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কারিনাক্যাটরিনাক্যাটরিনা কাইফদীপিকা পাড়ুকোনরণবীর কাপুরশহীদ কাপুরসালমান খান
শেয়ারTweetPin

সর্বশেষ

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬

শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পরীক্ষা করে দেখা হচ্ছে: জয়সোয়াল

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT