বিচ্ছেদের খবর দিলেন গিয়েরমো দেল তোরো

গিয়েরমো দেল তোরো
দুটি অস্কার হাতে তুলেছেন কদিন আগেই। এর মাঝেই গিয়েরমো দেল তোরো জানালেন নতুন খবর। তিন দশকের সংসার ভাঙ্গার কথা জানালেন ভক্তদের।
দেল তোরো বলেছেন ‘২০১৭ সালের ফেব্রুয়ারিতে আমার বিচ্ছেদ হয়েছে এবং সেপ্টেম্বর মাসে ডিভোর্স কার্যকর হয়েছে। কিন্তু খুব কম মানুষ জানে সেই কথা।’ ১৯৮৬ সালে তিনি লরেঞ্জা নিউটনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন।
দেল তোরোর বিচ্ছেদ নিয়ে কানাঘুষা শুরু হয়েছিল অস্কারের আসর থেকেই। তিনি যখন অস্কারের লাল গালিচায় স্ক্রিন রাইটার কিম মরগানের হাতে হাত ধরে হেটেছিলেন তখন থেকেই সবার মনে প্রশ্ন জেগে ওঠে। অবশেষে তিনি নিজেই সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিচ্ছেদের খবরটা জানিয়ে দিলেন। নব্বইতম অস্কারে ‘শেপ অব ওয়াটার’ ছবির জন্য সেরা পরিচালক এবং সেরা ছবির ক্যাটাগরিতে অস্কার জেতার পরে স্টেজে বক্তব্য দেয়ার সময়ও তিনি মরগানকে ধন্যবাদ জানিয়েছেন। টাইমস অব ইন্ডিয়া।






