চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিচার বিভাগ স্বাধীন নয়: খালেদা জিয়া

চকোর মালিথা চকোর মালিথা
১২:০২ অপরাহ্ণ ২৪, জুন ২০১৫
রাজনীতি
A A

বিচার বিভাগ স্বাধীন নয় দাবি করে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বলেছেন, বিচারকের আসনে যারা বসে আছেন তারা সবই দলীয়। এ কারণেই দেশে দুই রকম বিচার চলছে বলে অভিযোগ করেন তিনি। ২০ দলীয় জোটের শরীক ন্যাশনাল পিপলস পার্টি এনপিপির একাংশের ইফতার মাহফিলে এমন অভিযোগ করেন বিএনপি চেয়ারপার্সন।

ইফতার পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, ‘বিচার বিভাগ নিয়ন্ত্রণ করছে সরকার। প্রধান বিচারপতিরা পর্যন্ত বলেছেন তারা নিয়ন্ত্রিত। নিম্ন আদালতকেও আজকে সরকারের কথা শুনে চলতে হয়। আর বিচারকের আসনে যারা বসে আছেন তারা সবাই দলীয়। সেজন্য বিচার হচ্ছে দুই রকমের। আওয়ামী লীগের লোক হলে অপরাধ করলেও মাফ পায়, জামিন পায়। আর বিএনপি বা অন্য দলের হলে মাফ বা জামিন পাবে না।’

রমজান মাসেও গুম-খুন বন্ধ হয়নি বলেও মন্তব্য করেন বিএনপি চেয়ারপার্সন।

তিনি বলেন, ‘মনে হচ্ছে পুলিশই রাষ্ট্র চালাচ্ছে। আর তাদের কথা শুনতে বাধ্য হচ্ছে সরকার। তারা (সরকার) যদি পুলিশের কথা না শোনেন তাহলে তো ক্ষমতায় থাকতে পারবে না। সে জন্য পুলিশকে তারা গুম, খুন, মানুষ মারা, ও মুক্তিপণ আদায় করতে মুক্ত করে দিয়েছে।’

খালেদা জিয়া আরো বলেন, ‘পুলিশ আজ বেপরোয়া হয়ে গেছে, কাউকেই মানছে না। সুতরাং বাংলাদেশ এখন আর গণতান্ত্রিক দেশ নয়, এটা পুলিশি রাষ্ট্র।’

সুইচ ব্যাংকের এতো টাকা কার সরকারের কাছে জানতে চান বিএনপি চেয়ারপার্সন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খালেদা জিয়াবিএনপিবিচার বিভাগ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিচার বিভাগ স্বাধীন নয়: খালেদা জিয়া

পরবর্তী

বাংলাদেশ আরও পরিণত হবে: ধোনি

পরবর্তী

বাংলাদেশ আরও পরিণত হবে: ধোনি

বাংলাদেশ আরও পরিণত হবে: ধোনি

সর্বশেষ

তরেসের গোলে মেসিদের স্বপ্ন গুঁড়িয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

জুলাই ২০, ২০২৬

দশ জনের দলে পরিণত আর্জেন্টিনা, খেলা গড়াল অতিরিক্ত সময়ে

জুলাই ২০, ২০২৬

হাফটাইম শোর জন্য ফুটবলের আইন ভাঙল ফিফা

জুলাই ২০, ২০২৬

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

টম ক্রুজের কণ্ঠে ফুটবলের মহাকাব্য

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT