বাংলাদেশ

‘বিচার বিভাগের সঙ্গে নির্বাহী বিভাগের সম্পর্ক ভালো’

‘বিচার বিভাগের সঙ্গে নির্বাহী বিভাগের সম্পর্ক ভালো’

বিচার বিভাগের সঙ্গে নির্বাহী বিভাগের সম্পর্ক ভালো বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি এস কে সিনহা।

রোববার সুপ্রিম কোর্টের মাজারের পাশে ‘ন্যায় সরণী’ নামে একটি সড়ক উদ্বোধনের পর তিনি বলেন, আইনজীবীসহ সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় আছে।

প্রস্তাবিত বাজেটে আইন মন্ত্রণালয়ের জন্য দেওয়া বরাদ্দ প্রসঙ্গে এস কে সিনহা বলেন, সুপ্রিম কোর্টের নয়- নিম্ন আদালতের জন্য বাজেট বরাদ্দ নিয়ে সমস্যা আছে এবং এ বিষয়ে আগেও তিনি কথা বলেছেন।

‘ন্যায় সরণী’ উদ্বোধনের সময় আপিল বিভাগের বিচারপতি, সুপ্রিম কোর্ট বারের সভাপতি এবং বিচার বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিষয়:প্রধান বিচারপতি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…