চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিচারে দীর্ঘসূত্রিতা: নিজেদের দিকেই প্রশ্ন ছুড়লেন প্রধান বিচারপতি

এস এম আশিকুজ্জামান এস এম আশিকুজ্জামান
৬:৪১ অপরাহ্ণ ০৬, মার্চ ২০২২
আদালত
A A

মামলার তদন্ত-বিচারে দীর্ঘসূত্রিতার দায়-দায়িত্বের বিষয়ে এবার নিজেদের দিকেই প্রশ্ন ছুড়ে দিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

বহুল আলোচিত সগিরা মোর্শেদ হত্যা মামলার উদাহরণ টেনে রোববার সর্বোচ্চ আদালতে প্রধান বিচারপতি বলেন, ‘সগিরা মোর্শেদ নামের একজন মহিলা ভিকারুননিসা নূন স্কুলের সামনে খুন হলো। ২৮ বছর সে মামলার (ইনভেস্টিগেশন) তদন্ত স্থগিত হয়ে রইলো! এর দায়-দায়িত্ব কি শুধুমাত্র অন্য কারোর? নাকি আমাদেরও আছে?’

ভার্চুয়াল থেকে সশরীরে আদালত শুরুর প্রথম দিনে রোববার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন তিন বিচারপতির আপিল বেঞ্চকে অভিনন্দন জানান। বেঞ্চে অপর দুই বিচারপতি ছিলেন বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এম ইনায়েতুর রহিম।

Banglabid

সেসময় ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল হাইকোর্টের আরো কয়েকটি ফৌজদারি মোশন বেঞ্চ বাড়াতে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন।

তখন প্রধান বিচারপতি বলেন, অনেকগুলো মোশন বেঞ্চ তো আছে।

তখন রুহুল কুদ্দুস কাজল ফৌজদারি মোশন বেঞ্চ গুলোতে বুধ ও বৃহস্পতিবার কোয়াশমেন্ট পিটিশন শুনানির দিন ধার্য থাকার বিষয়টি প্রধান বিচারপতির নজরে এনে আসছে ভ্যাকেশনের আগের বুধ ও বৃহস্পতিবার মোশন বেঞ্চগুলোতে কোয়াশমেন্ট পিটিশন শুনানি বাদ রেখে শুধুমাত্র ফৌজদারি মোশন শুনানির ব্যাবস্থা গ্রহণের অনুরোধ করেন।

Reneta

তখন প্রধান বিচারপতি বলেন, ‘আপনারা আমদের সহযোগিতা করুন। আমাদের মত করে কোর্ট চালাতে দিন। একটা উদাহরণ দেই… সগিরা মোর্শেদ নামের এক মহিলা ভিকারুননিসা স্কুলের সামনে খুন হলো। ২৮ বছর সে মামলার তদন্ত স্থগিত হয়ে রইলো! এই দায়-দায়িত্ব কি শুধুমাত্র অন্য কারোর? নাকি আমাদেরও আছে?’

প্রধান বিচারপতি আরও বলেন, ‘আমি সম্প্রতি কয়েকটি বিচারিক (নিম্ন) আদালত ঘুরেছি। আমি সেখানকার জজদের জিজ্ঞেস করেছি এগুলো হচ্ছে কেন? অন্যান্য কারণের সাথে তারা আমাকে এটাও বলেছে যে, অনেক হত্যা মামলার (মার্ডার কেস) বিচার কোয়াশমেন্ট পিটিশনের ফলে হাইকোর্টের আদেশে স্থগিত (স্টে) হয়ে আছে। আমরা কিছুই করতে পারছি না।’

‘‘এরপর আমি আমার অফিসকে বলেছিলাম এরকম কেস কতগুলো পেন্ডিং আছে তা জানাতে। পরবর্তীতে জানতে পেরেছি যে ২০০৪ সাল পর্যন্ত এরকম সাড়ে তিন হাজার মামলা ডিটেক্ট করা হয়েছে। যেগুলো দ্রুত নিষ্পত্তির জন্য পদক্ষেপ নেয়া হয়েছে। কেউ সন্তান হারিয়েছেন, কেউ বাবা হারিয়েছেন, কেউ আপনজন হারিয়েছেন তাদের তো বিচার পাবার অধিকার আছে। সে বিষয়টিও আমাদের দেখতে হবে।’’

মৃত্যুদণ্ড অনুমোদন সংক্রান্ত মামলার প্রসঙ্গ টেনে প্রধান বিচারপতি বলেন, ‘ডেথ রেফারেন্স মামলাগুলো শুনানির জন্য এখন মাত্র ১টি হাইকোর্ট বেঞ্চ আছে। আমি ১৪ জন বিচারপতির সাথে কথা বলেছি। তাদের অনুরোধ করেছি আসছে ভ্যাকেশনের সময় কোর্ট বসিয়ে ডেথ রেফারেন্স মামলাগুলো শুনতে। কারণ, মৃত্যুদণ্ডাদেশ পেয়ে যারা কনডেম সেলে আছে তাদের কষ্টটা আমাদের বুঝতে হবে। এমনো তো হতে পারে যে কনডেম সেলে থাকা তাদের কেউ (একুইটাল) খালাসও পেতে পারে। তাই আমাদের দায়িত্ব হচ্ছে এগুলো (ডেথ রেফারেন্স মামলা) শুনার।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইনজীবীপ্রধান বিচারপতিসুপ্রিম কোর্টহাইকোর্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অস্ত্র-ইয়াবাসহ কক্সবাজারের ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক আটক

পরবর্তী

আটক ৫ জনসহ ইউক্রেনে একশ’র মতো বাংলাদেশি অবস্থান করছে: পররাষ্ট্রমন্ত্রী

পরবর্তী

আটক ৫ জনসহ ইউক্রেনে একশ’র মতো বাংলাদেশি অবস্থান করছে: পররাষ্ট্রমন্ত্রী

উবারের নারী চালকদের জন্য বিশেষ সুবিধা নিয়ে এক গ্রুপ ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

নারী চালকদের জন্য উবারের বিশেষ সুবিধা

সর্বশেষ

শপথ নিলেন আরও ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী, কে কোন মন্ত্রণালয়ে?

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

আগস্ট ২১, ২০২৬

শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম

আগস্ট ২১, ২০২৬

ইমরান খানের হাসপাতাল বদল নিয়ে চরম নাটকীয়তা, আদালতের নির্দেশ না মানার অভিযোগ

আগস্ট ২১, ২০২৬

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এখনও কোন সিদ্ধান্ত হয়নি: প্রেস সচিব

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT