চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিগ ব্যাশে খেলবেন রুমানা, খাদিজা

সাজ্জাদ খানসাজ্জাদ খান
৬:৫০ অপরাহ্ণ ২০, নভেম্বর ২০১৭
স্পোর্টস
A A

অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টুয়েন্টি আসর বিগ ব্যাশে খেলবেন বাংলাদেশের দুই নারী ক্রিকেটার রুমানা আহমেদ ও খাদিজাতুল কুবরা। ব্রিসবেন হিটের হয়ে খেলবেন টাইগ্রেস অধিনায়ক রুমানা। আর খাদিজা খেলবেন মেলবোর্ন স্টারসের হয়ে। চুক্তির প্রক্রিয়া হিসেবে নিজ নিজ দলের জার্সিও পাঠিয়ে দিয়েছে তাদের ফ্র্যাঞ্চাইজি।

৯ ডিসেম্বর শুরু হয়ে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে মেয়েদের বিগ ব্যাসের তৃতীয় আসর। টুর্নামেন্টের মাঝপথে দলের সঙ্গে যোগ দেবেন বাংলাদেশের দুই ক্রিকেটার। রুমানা ১০ জানুয়ারি ও খাদিজা অস্ট্রেলিয়া যাবেন ১৬ জানুয়ারি।

গত বছর বিগ ব্যাশে খেলার স্বপ্নের কথা জানিয়েছিলেন অলরাউন্ডার রুমানা। স্বপ্ন সত্যি হতে চলেছে বছর ঘুরতেই। প্রথম বাংলাদেশী নারী ক্রিকেটার হিসেবে ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে পারার সুযোগে দারুণ রোমাঞ্চিত তিনি। চ্যানেল আই অনলাইনকে বললেন, ‘মেয়েদের ক্রিকেটের জন্য অনেক বড় আসর। স্বপ্নই ছিল বিগ ব্যাশে খেলব। অনেক আশাবাদী ছিলাম, আমাদের দেশের মেয়েরা যেভাবে উন্নতি করেছে আমরা বিগ ব্যাশে খেলব। আমরা খুব আনন্দিত যে প্রথম নারী হিসেবে আমরা খেলব।’

বিগ ব্যাশে খেলে থাকেন বিশ্বসেরা নারী ক্রিকেটাররা। সেই মঞ্চে এবার বাংলাদেশের প্রতিনিধি। গর্বের সঙ্গে থাকবে অনেক কিছু শেখারও সুযোগ।

‘বিগ ব্যাশ আমাদের স্কিলের উন্নতিতে অনেক বড় ভূমিকা রাখবে। আমরা বিগ ব্যাশ সম্পর্কে জানি এটা অনেক বড় আসর। এখানে অনেক বড় বড় ক্রিকেটাররা থাকে। তাদের মধ্যে থেকে খেলবো, মোকাবেলা করবো-এটা আমাদের জন্য অনেক বড় সুযোগ।’

২০১১ সালে বাংলাদেশের অভিষেক ওয়ানডেতে ম্যাচ সেরার পুরস্কার পাওয়া রুমানা ধীরে ধীরে হয়ে উঠেছেন ওয়ানডে স্পেশালিষ্ট। ব্যাট-বলে রুমানা এখন দলের সবচেয়ে সফল ক্রিকেটার। ওয়ানডেতে সর্বোচ্চ রান ও উইকেট এখন তার দখলেই। টি-টুয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ রান ও উইকেট সংগ্রাহক। গত বছর মেয়েদের ক্রিকেটে বাংলাদেশের হয়ে প্রথম হ্যাটট্রিক করেছেন রুমানা। অফস্পিনার খাদিজা ওয়ানডে ও টি-টুয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খাদিজাতুল কুবরাবিগ ব্যাশরুমানা আহমেদ
শেয়ারTweetPin

সর্বশেষ

কৃষি ও পল্লী খাতে বাংলাদেশ ব্যাংকে ১০ হাজার কোটির পুনঃঅর্থায়ন স্কিম

জুন ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

জুন ৯, ২০২৬

টাঙ্গাইলে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কায় ৪ জনের মৃত্যু

জুন ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে বেড়ে চলেছে মৃতের সংখ্যা

জুন ৯, ২০২৬

হাওয়া থেকে অ্যানি— আলোচনায় তুষির রূপান্তর

জুন ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT