ক্রিকেট

বিগ ব্যাশের পর এবার জিম আফ্রো টি-১০ লিগে রিশাদ

রিশাদ অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে খেলছেন, মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

রিশাদ অস্ট্রেলিয়ার বিগ ব্যাশের হোবার্ট হারিকেনস দলের জন্য প্রস্তুত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
টি-টুয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পাচ্ছেন রিশাদ হোসেন। কিছুদিন আগে বিগ ব্যাশে সুযোগ পাওয়া বাংলাদেশি লেগ স্পিনার এবার জিম আফ্রো টি-টেনে দল পেয়েছেন।সপ্তাহ না পেরোতেই আরও এক সুখবর পেলেন রিশাদ। বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে সবার পছন্দের তালিকায় থাকছেন বাংলাদেশি লেগ স্পিনার। ব্যাট হাতেও ঝড় তুলতে পারায় ছোট পরিসরের ক্রিকেটে কদর বাড়ছে টাইগার অলরাউন্ডারের।

টি-টুয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স রিশাদকে বিশ্ব ক্রিকেটে পরিচিতি এনে দেয়। বিশ্বকাপের মাঝেই ডাক পেয়েছিলেন কানাডা লিগের দল টরন্টো ন্যাশনালস। কিন্তু ভিসা জটিলতায় লিগটিতে খেলতে যাওয়া হয়নি।

এবার সরাসরি চুক্তিতে রিশাদকে দলে নিয়েছে হারারে বোল্টস। আগামী রোববার নিলামের আগে আজ সরাসরি চুক্তিবদ্ধ ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে ফ্র্যাঞ্চাইজি লিগ কর্তৃপক্ষ।

আগামী ২১ সেপ্টেম্বর টুর্নামেন্টটি শুরু হয়ে শেষ হবে ২৯ সেপ্টেম্বর।  
বিষয়:জিম আফ্রো টি-টেন লিগ রিশাদ হোসেন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…