ক্রিকেট দুনিয়ায় বাংলাদেশের অন্যতম অলরাউন্ডার সাকিব আল হাসানের জনপ্রিয়তা তুঙ্গে। সেই জনপ্রিয়তা নিয়ে এবার সাকিব পৌঁছে গেলেন জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বসের মঞ্চে। ভারতীয় চ্যানেল কালারস বাংলা টিআরপিতে এগিয়ে থাকা বিগ বসের বিশেষ একটি পর্বে উপস্থিত ছিলেন কেকেআরের চার সদস্য। আর সেখানে মধ্যমণি ছিলেন সাকিব।
বিগ বসের বাড়িতে যাওয়ার অভিজ্ঞতা সম্পর্কে জানতে চাওয়া হলে সাকিব বলেন, আমাদের জন্য খুব ভালো একটি অভিজ্ঞতা ছিলো। আমরা চারজন খুব মজা করলাম। আমাদের সঙ্গে সব প্রতিযোগীরা খুব মজা করেছে। যেটা আমাদের খুব ভালো লেগেছে। আমাদের পেয়ে মনে হয় ওনাদের সময়টা খুব ভালো কেটেছে। তাই আমরা খুবই খুশি। আর সবাইকে শুভকামনা জানাই।
সাকিবের মুখ থেকে এমন কথা শুনে বিগ বসের প্রতিযোগীরা সবাই খুশি হন এবং সাকিবকেও ধন্যবাদ জানান। সুপারহিরো জিতের উপস্থাপনায় ‘বিগ বস’ সিজন টু প্রচারিত হচ্ছে প্রতি শনি ও রোববার।






