চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিক্ষোভ ঠেকাতে মিয়ানমারে এবার ইন্টারনেট বিচ্ছিন্ন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২৩ অপরাহ্ণ ০৬, ফেব্রুয়ারি ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

সেনা শাসনের বিরুদ্ধে জনবিক্ষোভ ঠেকাতে ফেসবুক-টুইটার-ইনস্টাগ্রাম বন্ধের পর এবার ইন্টারনেট সংযোগ বন্ধ করে দিয়েছে মিয়ানমারের সামরিক সরকার। 

‘নেটব্লকস ইন্টারনেট অবজারভেটরি’র বরাতে বিবিসি এক প্রতিবেদনে বলেছে, মিয়ানমারের টুইটার ও ইনস্টাগ্রামকে ব্লক করার নির্দেশ দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে। দেশটি প্রায় সম্পূর্ণভাবে ইন্টারনেট সংযোগ বন্ধ হয়ে গেছে। সংযোগ সাধারণ অবস্থার চেয়ে ১৬ শতাংশ নিচে নেমে এসেছে।

গত সোমবার সেনা অভ্যুত্থানের তিন দিন পর ইন্টারনেট সেবাদাতাদের নির্দেশ দেওয়া হয়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্লক করে দেওয়ার। এরপর হাজার হাজার ব্যবহারকারী টুইটার এবং ইনস্টাগ্রামে সরব হয়। তারা অভ্যুত্থানের বিরুদ্ধে অবস্থান নিয়ে হ্যাশট্যাগ চালু করে।

সেই ঘটনার পর টুইটার এবং ইনস্টাগ্রামও বন্ধ করে দেওয়া হয়। আর আজকে ইন্টারনেটও বন্ধ করে দেওয়ার খবর এলো।

সামরিক বাহিনী ক্ষমতা গ্রহণের পর ইয়াঙ্গুনে জনগণ সমবেত হয়ে বিক্ষোভ করে। তারা ‘সামরিক স্বৈরশাসক পরাজিত, পরাজিত; গণতন্ত্র বিজয়ী বিজয়ী’ স্লোগান দেয়। উদ্ভুত পরিস্থিতিতে, ইয়াঙ্গুনে কেন্দ্রীয় পুলিশ ব্যারিকেড দিয়ে রাস্তাগুলো বন্ধ করে দিয়েছে।

তবে এ বিষয়ে সামরিক বাহিনীর পক্ষ থেকে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Reneta

জনতা গণতন্ত্রের দাবিতে মাঠে নামলেও মিয়ারমারের সামরিক জান্তা দাবি করছে, সেখানে স্থিতিশীলতা বিরাজ করছে। কিন্তু সাধারণের মানুষ ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে এসেছে। থালা-বাটি বাজিয়ে, গাড়ির হর্ন বাজিয়ে, বিপ্লবী গান গেয়ে প্রতিবাদ জানাচ্ছে। এমনকি রাতভর চলছে বিক্ষোভ কর্মসূচী।

নির্বাচনে কারচুপির অভিযোগ এনে গত সোমবার সকালে ক্ষমতাসীন দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির (এনএলডি) প্রধান অং সান সু চি, প্রেসিডেন্ট উইন মিন্টসহ বেশ কয়েকজনকে আটক করে দেশের ক্ষমতা গ্রহণ করে সেনাবাহিনী।

তবে সেনাবাহিনীর এই সিদ্ধান্তের বিরুদ্ধে এরই মধ্যে প্রতিবাদ শুরু করেছে মিয়ানমারের বিভিন্ন পেশাজীবী এবং নাগরিকদের বড় একটা অংশ।

অভ্যুত্থানের পর থেকে সু চি কোথায় আছেন তা এখনও পরিস্কার করেনি দেশটির সেনাবাহিনী। যদিও তার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে একটি অভিযোগ; আমদানি-রপ্তানি আইন ভঙ্গ এবং অবৈধভাবে যোগাযোগ ডিভাইস (ওয়াকিটকি) ব্যবহার করা।

এই অভিযোগে গত বৃহস্পতিবার ক্ষমতাচ্যুত স্টেট কাউন্সিলর অং সান সু চির ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন দেশটির একটি আদালত। অভিযোগ প্রমাণিত হলে তার ২ বছরের কারাদণ্ড হতে পারে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইনস্টাগ্রামইন্টারনেটটুইটারফেসবুকমিয়ানমারমিয়ানমারের সামরিক জান্তা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সরকার নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে বদ্ধপরিকর: মাহদী আমিন

জুলাই ১৬, ২০২৬

মাছ ধরার জালে মিললো ৮ ফুট লম্বা অজগর

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রতিরক্ষামন্ত্রীকে অপসারণের প্রতিবাদে ইউক্রেনজুড়ে বিক্ষোভ

জুলাই ১৬, ২০২৬

পুলিশকে জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি

জুলাই ১৬, ২০২৬

যবিপ্রবিতে জুলাই শহীদদের স্মরণে মোনাজাত অনুষ্ঠিত

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT