চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিক্ষোভের কারণে হজের সব অনলাইন কার্যক্রম বন্ধ

চকোর মালিথাচকোর মালিথা
১২:২৩ অপরাহ্ণ ২৫, আগস্ট ২০১৫
বাংলাদেশ
A A

হজে যাওয়ার সুযোগ করে দেয়ার দাবিতে দুপুর থেকে গভীর রাত পর্যন্ত হজ ক্যাম্পে বিক্ষোভ করেছেন কোটা বঞ্চিত হজযাত্রীদের এজেন্টরা। তাদের ক্ষোভের মুখে পড়ে লাঞ্চিত হয়েছেন ধর্মমন্ত্রনালয়ের নিয়োগ দেয়া হজের ডাটা এন্ট্রির দায়িত্বপ্রাপ্ত বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা। এর প্রতিবাদে প্রতিষ্ঠানটি সন্ধ্যার পর থেকে বন্ধ করে দিয়েছে হজের ভিসা প্রসেসসহ অনলাইন সকল কার্যক্রম।

হজ ভিসার আবেদনের সর্বশেষ দিনে কোটা বঞ্চিতদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত না আসায় দুপুরেরর পর থেকে হজ ক্যাম্পে বিক্ষুব্ধ হয়ে উঠেন সংশ্লিষ্ট হজ এজেন্টরা। তাদের অভিযোগ আশা দিয়েও কোটা বঞ্চিতদের ব্যাপারে সরকার কোনো পদক্ষেপ নেয়নি।

কোটা বঞ্চিত হজ এজেন্টরা দাবি করেছেন ডাটা এন্ট্রিতে সমস্যা রয়েছে।

এক পর্যায়ে হজ এজেন্টদের তোপের মুখে পড়েন ধর্মমন্ত্রনালয়ের নিয়োগ দেয়া হজের ডাটা এন্ট্রির দায়িত্বপ্রাপ্ত বেসরকারি প্রতিষ্ঠান বিজনেস অটোমেশন লিমিটেডের কর্মকর্তারা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এর পর পরই হজ অফিস এবং ধর্ম মন্ত্রণালয়ে চিঠি দিয়ে হজের সকল অনলাইন কার্যক্রম বন্ধ করে দেয় বেসরকারি ঐ প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠানটির এমডি মোঃ জাহিদুল হাসান বলেন, ডাটা এন্ট্রি নিয়ে অভিযোগ ওঠায় কার্যক্রম আপাতত বন্ধ রাখা হয়েছে। তবে আইটি বিশেষজ্ঞদের নিরীক্ষার পর ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী পদক্ষেপ নেয়া হবে।

ধর্মমন্ত্রীর প্রতিনিধি হিসেবে পরিস্থিতি সামাল দিতে রাত ১০ টার দিকে হজ ক্যাম্পে আসেন মন্ত্রীর সহকারি ব্যক্তিগত সচিব। পরিচালক হজসহ পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন। হজ পরিচালক আবু সালেহ মোস্তফা কামাল বলেন, কার্যক্রম পুনরায় চালু করতে সরকারের তরফ থেকে সর্বোচ্চ চেষ্টা রয়েছে। তাছাড়া আইন শৃঙ্খলা বাহিনীও পরিস্থিতি নিয়ন্ত্রণে সচেষ্ট আছেন।

Reneta

ধর্ম মন্ত্রীর সহকারি ব্যক্তিগত সচিব মোঃ শফিকুল ইসলাম বলেন, কারিগরি ত্রুটির কারণে আপাতত অনলাইন কার্যক্রম বন্ধ রাখতে হচ্ছে।

অনলাইন কার্যক্রম বন্ধ থাকার কারণে কার্যত বন্ধ হয়ে গেছে বাংলাদেশ থেকে ভিসা প্রসেসসহ হজ সংশ্লিষ্ট অনেক কার্যক্রম।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: হজহজ অফিসহাজী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পরমাণু অস্ত্র বহনে সক্ষম আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া

মে ১৩, ২০২৬

রিয়াল প্রেসিডেন্ট জানিয়ে দিলেন, পদত্যাগ করছেন না

মে ১৩, ২০২৬

ইরান সংঘাতে যুক্তরাষ্ট্রের বিপুল ব্যয়, নতুন হিসাব দিল পেন্টাগন

মে ১৩, ২০২৬

এক দশক পর চীনের মুখোমুখি ট্রাম্প

মে ১৩, ২০২৬
ছবি: প্রতিনিধি

ফেনীতে নির্মাণাধীন ভবন থেকে গৃহবধুর মরদেহ উদ্ধার

মে ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT