চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিকেলের প্রতিরোধ থামল সকালে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩১ পূর্বাহ্ণ ২৩, নভেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

চট্টগ্রামে রীতিমত প্রতিরোধ গড়ে ওয়েস্ট ইন্ডিজের ফিল্ডারদের দ্বিতীয় দিনেও মাঠে নামাতে বাধ্য করেছিলেন দুই বাংলাদেশি টেলএন্ডার তাইজুল ইসলাম ও অভিষিক্ত নাঈম হাসান। কিন্তু নতুন দিনে তাদের লড়াই চলল মাত্র ২৮ বল পর্যন্ত। আগের দিনের সঙ্গে আর ৯ রান যোগ করে প্রথম ইনিংসে ৩২৪ রানে অলআউট হয়েছে বাংলাদেশ।

শুক্রবার জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে দ্বিতীয় দিনের শুরুর চার ওভার দুই পেসার কেমার রোচ ও শ্যানন গ্যাব্রিয়েলকে দিয়ে করিয়েছেন ক্যারিবীয় অধিনায়ক কার্লোস ব্র্যাথওয়েট। দুই পেসারকে ভালোই সামলাচ্ছিলেন তাইজুল ও নাঈম। কিন্তু ৯৩তম ওভারে স্পিনার জোয়েল ওয়ারিকেনকে আনতেই সর্বনাশ স্বাগতিকদের।

ওভারের প্রথম বলে ২৬ রান করা নাঈমকে স্লিপে শাই হোপসের ক্যাচে পরিণত করে ৬৫ রানের জুটি ভাঙ্গেন ওয়ারিকেন। তিন বল পর এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন মোস্তাফিজ। এই তিন বলের মাঝখানে একবার রিভিউ নিয়ে বেঁচে গিয়েছিলেন মোস্তাফিজ। কিন্তু শেষ পর্যন্ত অবশ্য বিপদ ঠেকান যায়নি।

ক্যারিয়ার সেরা ৩৯ রান করে অন্যপ্রান্তে দুই সতীর্থদের আসা-যাওয়া দেখেছেন তাইজুল। জোড়া উইকেট শিকারে ওয়ারিকেন তার ইনিংস শেষ করেছেন ৪ উইকেট। আগের দিনে বাংলাদেশের হন্তারক গ্যাব্রিয়েলের শিকার সেই ৪ উইকেটেই।

মুমিনুল হকের ১২০ রানে ভর করে প্রথম দিনে ৮ উইকেটে ৩১৫ রানে দিন শেষ করেছিল বাংলাদেশ। চোট থেকে ফিরে অধিনায়ক সাকিব আল হাসান করেন ৩৪। আর ওপেনার ইমরুল কায়েসের ব্যাটে আসে ৪৪ রান।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

বুনের মায়ের মৃত্যুতে এক মিনিট নীরবতা

পরবর্তী

সাকিবের জোড়া আঘাত, কাঁপছে উইন্ডিজ

পরবর্তী

সাকিবের জোড়া আঘাত, কাঁপছে উইন্ডিজ

সিইসি-নির্বাচনী পরিবেশ-শোডাউন

বিএনপি নেতার লাশ উদ্ধারের ঘটনায় ব্যবস্থার নির্দেশনা দেবেন সিইসি

সর্বশেষ

‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’ স্থগিত করল ইরান

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

চকরিয়া-সুন্দরবনের সংরক্ষিত ও রক্ষিত বনভূমি রক্ষা ও পুনরুদ্ধারে হাইকোর্টের রুল

জুলাই ২০, ২০২৬

যা যা সঙ্গী করে ২০২৬ বিশ্বকাপকে বিদায় জানালেন মেসি

জুলাই ২০, ২০২৬

ইয়ামালকে নিয়ে মুগ্ধ কার্তিক যা বললেন

জুলাই ২০, ২০২৬

ককরোচ পার্টির আন্দোলনে উত্তাল দিল্লি, মুখ্য নেতা অভিজিৎ আটক

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT