চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিকেএসপিকে বেছে নিলেন সাকিব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩৭ অপরাহ্ণ ২২, আগস্ট ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

যেখানে ভর্তির সুবাদে পেয়েছিলেন প্রতিভা বিকাশের সুযোগ, ক্রিকেটার হওয়ার আলোকবর্তিকা; সেই বিকেএসপিতে সাকিব আল হাসান ফিরছেন আবার। কিশোরবেলা যেখানে কেটেছে সেখান থেকেই এ অলরাউন্ডার শুরু করতে চান ক্রিকেটে ফেরার প্রস্তুতি।

সাকিবের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে ২৮ অক্টোবর। তার আগেই তৈরি করতে চান নিজেকে। অনুশীলনের জন্য আদর্শ জায়গাটিই বেছে নিয়েছেন তিনি। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে বিকেএসপির ছায়াশীতল পরিবেশে ব্যক্তিগত অনুশীলনের জন্য আবাসিক ক্যাম্প করবেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির ক্রিকেট উপদেষ্টা নাজমুল আবেদীন ফাহিম।

পরিবারের সবাইকে নিয়ে সাকিব বর্তমানে আছেন যুক্তরাষ্ট্রের ম্যাডিসন শহরে। করোনার শুরু থেকেই সেখানে তিনি। মহামারির মধ্যেই দ্বিতীয়বারের মতো বাবা হয়েছেন। কিছুদিন আগে সাকিবের মাও বেড়াতে গেছেন সেখানে।

Banglabid

সবাইকে নিয়ে সাকিব দেশে ফিরবেন এ মাসের শেষের দিকে। টাইগার অলরাউন্ডারের নিষেধাজ্ঞা শেষ হওয়ার আগে শ্রীলঙ্কা গিয়ে টেস্ট খেলবে বাংলাদেশ। সফরে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট ২৪ অক্টোবর শুর ‍হতে পারে বলে জানিয়েছে বিসিবি।

সব ঠিক থাকলে নভেম্বরের শুরুতে দ্বিতীয় টেস্ট হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে টাইগার অলরাউন্ডারের প্রত্যাবর্তনের ম্যাচ। কেননা বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন চাইছেন সাকিবকে দ্রুত খেলায় ফেরাতে। শ্রীলঙ্কায় সিরিজের দ্বিতীয় টেস্টেই এ অলরাউন্ডারের খেলার সম্ভাবনার কথা জানিয়েছেন তিনি।

সাকিবের অনুশীলন প্রক্রিয়া নিয়ে নাজমুল আবেদীন ফাহিম বললেন, ‘সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে অনুশীলন শুরু করবে, এমন কথাই হয়েছে। শ্রীলঙ্কায় যদি সাকিব খেলে তাহলে নিশ্চয়ই অনুশীলনের ধরণটা একটু ভিন্ন হবে। কেমন হবে সেটি ও দেশে এলে আলোচনার পরই বলা যাবে। নিশ্চয়ই তার একটি পরিকল্পনা থাকবে। আমরা যতটুকু পারি সাহায্য করব।’

Reneta

সাকিবের উপর আইসিসির নিষেধাজ্ঞার মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত এ ক্রিকেটার অনুশীলনের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অবকাঠামো ব্যবহার করতে পারবেন না। যে কারণে বিকেএসপিকেই বেছে নিতে হয়েছে তাকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টসসাকিব আল হাসান
শেয়ারTweetPin

সর্বশেষ

আবারও ৩৭ বিলিয়ন ডলারের ঘরে বৈদেশিক মুদ্রার রিজার্ভ

আগস্ট ১৩, ২০২৬

নারী কেবিন ক্রুদের যৌন হয়রানির মামলা: ৪৫ লাখ ডলারে নিষ্পত্তি

আগস্ট ১৩, ২০২৬

রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী

আগস্ট ১৩, ২০২৬

পদত্যাগ করছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি লেভিট

আগস্ট ১৩, ২০২৬

দুই অর্ধের দুই গোলে টানা দ্বিতীয় উয়েফা সুপার কাপ পিএসজির

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT