রাজনীতি

বিকল্পধারার সঙ্গে জোট গড়তে একমত ন্যাপ-এনডিপি

ন্যাপ-এনডিপি

গণতান্ত্রিক ধারায় জোট গঠনে বিকল্পধারার সঙ্গে প্রাথমিকভাবে একমত হয়েছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট থেকে সম্প্রতি বেরিয়ে যাওয়া বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-ন্যাপ এবং ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপি।

বিকল্পধারার সঙ্গে বৈঠকে ন্যাপ ও এনডিপি নেতারা একথা জানান।

বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত চলে এ বৈঠক। বিকল্পধারার প্রেসিডেন্ট ডা.এ কিউএম বদরুদ্দৌজা চৌধুরীর সাথে বৈঠকে উপস্থিত ছিলেন ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও এনডিপি চেয়ারম্যান খন্দোকার গোলাম মোর্ত্তোজার নেতৃত্বে প্রতিনিধি দল।

বৈঠক শেষে রাজনীতিতে আদর্শের জায়গা ধরে রেখে জোট গঠনের কথা বলেন ন্যাপ ও এনডিপি নেতারা। রোববার দলের নেতাদের বিস্তারিত আলোচনার পর জোট গঠনের চূড়ান্ত ফলাফল জানানো হবে বলেও জানান তারা।

অন্যদিকে শুধু ভোটের রাজনীতি না করে একটি জবাবদিহি মূলক গণতান্ত্রিক সমাজ গঠনের জন্য জোট সম্প্রসারণের কথা জানান বিকল্পধারার মাহি বি চৌধুরী।

বিষয়:এনডিপি ন্যাপ বিকল্পধারা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…