চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপি সরকারকে বিব্রত করতেই ২১ আগস্ট ঘটায় আ. লীগ: রিজভী

সাইফুল্লাহ সাদেক সাইফুল্লাহ সাদেক
৫:৪৯ অপরাহ্ণ ২৪, আগস্ট ২০১৭
রাজনীতি
A A
রিজভী বক্তব্য দিচ্ছেন, বাংলাদেশ রাজনীতি. Channel i News - চ্যানেল আই নিউজ

তৎকালিন বিএনপি সরকারকে বিব্রত করতেই আওয়ামী লীগের লোকেরা ২০০৪ সালের ২১ আগস্টের ঘটনা ঘটিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে খালেদা জিয়ার রোগমুক্তির জন্য ওলামা দলের আয়োজিত খতমে কোরআন ও দোয়া মাহফিলে তিনি বলেন, আপনাদেরকে বলা হয়েছিল মুক্তাঙ্গনে সমাবেশ করেন। করেননি কেন? আপনারা করলেন দলীয় অফিসের সামনে। সমাবেশে গ্রেনেড হামলা হলো। অনেক লোক মারা গেলো। কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী নিরাপদে ছিলেন। তার কোন সমস্যা হয়নি। এতেই প্রমাণ করে তা ছিলো আওয়ামী লীগের শুভাকাঙ্ক্ষিদের পরিকল্পিত ঘটনা।

“মূলত আওয়ামী লীগের শুভাকাঙ্ক্ষিরা পরিকল্পিতভাবে এই নির্মম ঘটনা ঘটিয়েছে বিএনপি সরকারকে বিব্রত করার জন্য। মূলত টার্গেট হলো, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমনাকে ফাঁসানো। তাদের অনেক নেতাকর্মী নিহত হলেও শেখ হাসিনাকে বাঁচিয়ে তার সহানুভূতি নেয়ার জন্য একাজ করেছে আওয়ামী লীগের লোকজন।”

Banglabid

তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরপরই পিলখানা হত্যাকাণ্ড ঘটে। অনেক অফিসারকে হত্যা করা হয়। এখন যদি আমরা বলি এটি আওয়ামী লীগই ঘটিয়েছে তা কি মিথ্যা হবে?

রিজভী বলেন, আওয়ামী লীগের কাজই হলো এভাবে ষড়যন্ত্র করে ক্ষমতায় আসা। এখনো ষোড়শ সংশোধনীর বাতিলের রায়কে কেন্দ্র করে নতুন করে ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ। ষোড়শ সংশোধনীর বাতিলের রায়ের পক্ষে যারা কথা বলছেন, সুপ্রিম কোর্টের পক্ষে যারা কথা বলছেন তাদেরকে নানাভাবে হুমকি দেয়া হচ্ছে বলেও দাবি করেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিএনপিরিজভী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অন্তঃসত্ত্বা সংবাদ উপস্থাপককে নিয়ে এ কেমন মন্তব্য!

পরবর্তী

প্রধান বিচারপতি সিনহার ‘পাকিস্তান প্রেম’ এবং তাহাদের আচরণ

পরবর্তী
প্রধান বিচারপতি এসকে সিনহা। (ফাইল ছবি)।

প্রধান বিচারপতি সিনহার ‘পাকিস্তান প্রেম’ এবং তাহাদের আচরণ

নির্বাচন কমিশনের সভা, সিইসির নেতৃত্বে জাতীয় পরিষদ চায় মুক্তিজোট. Channel i News - চ্যানেল আই নিউজ

সিইসির নেতৃত্বে জাতীয় পরিষদ চায় মুক্তিজোট

সর্বশেষ

সরকারের প্রথম ১৮০ দিন: ক্রীড়াঙ্গণে সংস্কার ও তৃণমূলে নজর

আগস্ট ২০, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ আজ

আগস্ট ২০, ২০২৬

যশোরের আউশ চাষিদের জন্য আশীর্বাদ ব্রি ধান ৯৮ ও ড্রাইয়ার মেশিন

আগস্ট ২০, ২০২৬

টেকসই চামড়াখাত বিনির্মাণে ত্রিপক্ষীয় পরামর্শক কমিটি: টিসিসি

আগস্ট ২০, ২০২৬

মেঘনার ভাঙনরোধে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT