রাজনীতি

বিএনপি রাজনৈতিক বোমাবাজি করছে: আইনমন্ত্রী

বিএনপি রাজনৈতিক বোমাবাজি করছে: আইনমন্ত্রী

খালেদা জিয়ার জামিন নিয়ে বিএনপি সরকারের বিরুদ্ধে যে অভিযোগ এনেছে তাকে রাজনৈতিক বোমাবাজি বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।

বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জে জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি এ মন্তব্য করেন মন্ত্রী।

আইনমন্ত্রী বলেন, বাংলাদেশের সর্বোচ্চ আদালত নিয়ে সরকারের কোনো ধরনের হস্তক্ষেপ নেই।

ধর্ষণের সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের দাবি প্রসঙ্গে বলেন, ধর্ষণের পর হত্যার শাস্তি মৃত্যুদণ্ড আর ধর্ষণের শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড। কাজেই নতুন করে আর এ ধরনের শাস্তি উত্থাপনের প্রয়োজন নেই। 

এ সময় আরও মাঝে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৩ আসনের এমপি আবু জাহির, হবিগঞ্জ-৪ আসনের এমপি অ্যাডভোকেট মাহবুব আলী, সংরক্ষিত আসনের এমপি কেয়া চৌধুরী, জেলা প্রশাসক মাহমুদুল কবির মুরাদ, পুলিশ সুপার বিধান ত্রিপুরা প্রমুখ।

বিষয়:খালেদার জামিন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…