চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপি মহাসচিব পারলে আমি পারব না কেন: কাদের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৮ অপরাহ্ণ ১০, জানুয়ারি ২০২০
- লিড নিউজ, রাজনীতি
A A
ওবায়দুল কাদের

আসন্ন দুই সিটি করপোরেশনের নির্বাচনের প্রচারণায় দলের প্রার্থীর হয়ে প্রচারণা চালাচ্ছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম, তাহলে আমি কেন আওয়ামী লীগের হয়ে  প্রচারণা চালাতে পারব না? এটা কি লেভেল প্লেইং ফিল্ড হলো? এটা ইসির কাছে জানতে চাই বলে প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার সকালে রাজধানীর ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি মহাসচিব প্রচারণা করতে পারবেন কিন্তু আমি পারবো না। ইসির আচরণ বিধি আমরা পালন করবো। আমি আচরণ বিধি মেনে চলছি। যেহেতু আচরণ বিধি হয়ে গেছে তাই মানতে হবে।

ওবায়দুল কাদের বলেন, ‘বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠায় সাম্প্রদায়িকতা প্রধান অন্তরায়। আর এর পৃষ্ঠপোষক হিসেবে কাজ করছে বিএনপি। সাম্প্রদায়িকতার এই বিষবৃক্ষের মূলোৎপাটন করে শেখ হাসিনার নেতৃত্বে সোনার বাংলা গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য।’

আওয়ামী লীগ বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের এই দিনে দেশকে সাম্প্রদায়িকতা মুক্ত করাকে প্রধান চ্যালেঞ্জ হিসেবে দেখছে জানিয়ে দলের সাধারণ সম্পাদক বলেন, ‘আজকের এই দিনটি বাঙালি জাতির জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ দিন। এই দিনে আমরা আওয়ামী লীগকে আরও সুসংগঠিত, আদর্শিক ও শক্তিশালী দল হিসেবে গড়ে তুলবো, এটাই হলো আমাদের ব্রত। সংগঠনকে শক্তিশালী করে গড়ে তোলার মধ্য দিয়ে সোনার বাংলা গড়তে ভূমিকা পালনই হবে আজকের দিনের শপথ।’

ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে বাঙালির বিজয় ছিল অসম্পূর্ণ। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের মধ্য দিয়ে সেই বিজয় পূর্ণতা পেয়েছে। তাই এ দিনটি বাঙালি জাতির জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

Reneta

তিনি বলেন, আওয়ামী লীগকে আরও সুসংগঠিত আর আদর্শিক দল হিসেবে গড়ে তোলার মধ্য দিয়ে সোনার বাংলা গড়তে ভূমিকা পালনই হবে আজকের দিনের শপথ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগ-ওবায়দুল কাদের
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

মোজাফফর হোসেনকে বৃহস্পতিবার আদালতে হাজিরের নির্দেশ

জুলাই ২১, ২০২৬

আন্তর্জাতিক ইকোনমিকস অলিম্পিয়াডে বাংলাদেশের সাফল্য

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষার নতুন সময়সূচির বিজ্ঞপ্তি সঠিক নয়

জুলাই ২১, ২০২৬

আট বছর পর ঢাকায় বসতে যাচ্ছে সাফের আসর

জুলাই ২১, ২০২৬

বিশ্বকাপ ফুটবল ২০২৬

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT