বিএনপি ভবিষ্যতেও নির্বাচনী রাজনীতিতে থাকবে, আশাবাদ কাদেরের

একজন ব্যক্তি ল্যাপটপের সামনে বসে কাজ করছেন, তিনি গ্লাস পরেছেন এবং আধুনিক পোশাক পরেছেন, একটি সোফায় বসে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
দেশের রাজনীতি এবং গণতান্ত্রিক ব্যবস্থাকে এগিয়ে নিতে শক্তিশালী বিরোধীদলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন: নির্বাচনী রাজনীতিতে বিএনপি’র অংশগ্রহণ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বুধবার কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের নির্মাণ কাজের অগ্রগতি পর্যালোচনা সভায় একথা বলেন।
ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত হন।
বিএনপিকে নেতিবাচক রাজনীতির ধারা থেকে বেরিয়ে আসার আহবান জানিয়ে ওবায়দুল কাদের স্থানীয় সরকার ও জাতীয় সংসদ উপনির্বাচনে বিএনপি অংশগ্রহণ করার সিদ্ধান্তকে স্বাগত জানান।
ভার্চুয়াল প্ল্যাটফর্মের সভায় উপস্থিত ছিলেন সেতু সচিব মোঃ বেলায়েত হোসেন, প্রকল্প পরিচালক মোঃ হারুন অর রশিদ,সেতু বিভাগের প্রধান প্রকৌশলী মোঃ ফেরদৌসসহ অনেকে।






