চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপি বিভ্রান্তির রাজনীতিতে বিশ্বাসী: কাদের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১৫ অপরাহ্ণ ২৮, নভেম্বর ২০২১
- সেমি লিড, বাংলাদেশ, রাজনীতি
A A

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি বিভ্রান্তি সৃষ্টির রাজনীতিতে বিশ্বাসী।

তিনি বলেছেন, বিএনপি রাজপথে নামার আহবান জানিয়ে নিজেরাই ঘরে বসে থাকে, কারণ জনগণ এখন আর তাদের বিশ্বাস করে না।

বাসস জানায়, রোববার ২৮ নভেম্বর বিকেলে সংসদ ভবনে তার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

Banglabid

‘দেশের মালিকানা জনগণের কাছ থেকে আওয়ামী লীগ ছিনিয়ে নিয়েছে’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ মনে-প্রাণে বিশ্বাস করে চিন্তায়, চেতনায় দেশের মালিকানা জনগণের। এ মালিকানা জনগণের হাতেই আছে।

বিএনপি গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপদানের কথা মুখে বললেও তা অন্তরে বিশ্বাস করে না উল্লেখ করে তিনি বলেন, তাদের শাসনামলে দুর্নীতি ও লুটপাটকে তারা প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলো। নিজ দলে গণতন্ত্র না থাকলে সরকার পরিচালনায় কিভাবে বিএনপি গণতন্ত্র প্রতিষ্ঠা করবে?

ওবায়দুল কাদের বলেন, গণতন্ত্র একদিনে প্রতিষ্ঠা হয় না, গণতন্ত্র একটি বিকাশমান প্রক্রিয়া। শেখ হাসিনার নেতৃত্বে সরকার গণতন্ত্রকে এগিয়ে নিতে জোর প্রয়াস অব্যাহত রেখেছে।

Reneta

তিনি বলেন, বিএনপি মুখে গণতান্ত্রের খই ফোটালেও রাজনৈতিক দল হিসেবে তারা গণতন্ত্রের অগ্রযাত্রায় প্রতিবন্ধকতা তৈরি করা ছাড়া আর কোন ভূমিকা রাখতে পারেনি।

এদেশে ভোটের নামে গণতন্ত্র হরণের ইতিহাস বিএনপিই সৃষ্টি করেছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, হত্যা আর ষড়যন্ত্রের রাজনীতির একচ্ছত্র চর্চা বিএনপিই করে যাচ্ছে।

এর আগে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে তার সংসদ ভবনের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন সৌদি আরবের পরিবহন মন্ত্রী এইচ ই ইঞ্জিনিয়ার সালেহ নাসের এ আল জাসেরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।

সাক্ষাৎকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী যশোর-খুলনা এবং চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে ছয় লেনে উন্নীতকর প্রকল্পে বিনিয়োগের প্রস্তাব করেন।

এসময় সৌদি আরবের পরিবহন মন্ত্রী উল্লেখিত প্রকল্পে অর্থায়নের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওবায়দুল কাদের
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT