রাজনীতি

নয়াপল্টনে বিএনপি-পুলিশের সংঘর্ষ

বিএনপির ২০-২৫ জন নেতাকর্মী আটক

নয়াপল্টনে বিএনপি ও পুলিশ সদস্যদের সংঘর্ষের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

নয়াপল্টনে বিএনপি ও পুলিশ সদস্যদের মধ্যে সংঘর্ষের সময়ের ছবি, যেখানে পুলিশ সদস্যরা সড়কে অবস্থান করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ছাত্রদলের কর্মী সভায় হামলার প্রতিবাদে রোববার সন্ধ্যায় রাজধানীর নয়াপল্টনে বিক্ষোভ মিছিল করে বিএনপি ও ছাত্রদল নেতাকর্মীরা। মিছিলে বাধা দিলে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় নেতাকর্মীরা।

এসময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব রফিকুল আলম মজনুসহ ২০-২৫ জন নেতাকর্মীকে আটক করে পুলিশ।

বিএনপিকর্মীদের হামলায় ১ পুলিশ কর্মকর্তা আহত হয়েছে দাবী পুলিশের। পরে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে প্রায় সাড়ে চারঘণ্টা অবরুদ্ধ থাকার পর মধ্যরাতে বের হওয়ার সময় বেশ কয়েকজনকে আটক করে পুলিশ।

এ ঘটনাকে সরকারের কতৃত্ববাদী শাসনের নোংরা দৃষ্টান্ত বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী।

অন্যদিকে এ ঘটনায় বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছে দাবী করলেও গণমাধ্যমে কথা বলতে চাননি দায়িত্বশীল কেউ।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…