চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপি-জামায়াত ষড়যন্ত্রে দৃশ্যমান, মানুষের সংকটে অদৃশ্য: নিখিল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩৫ অপরাহ্ণ ০৯, জুলাই ২০২১
বাংলাদেশ
A A

বিএনপি-জামাত ষড়যন্ত্রে দৃশ্যমান, কিন্তু মানুষের সংকটে অদৃশ্য বলে মন্তব্য করেছেন যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।

আজ শুক্রবার রাজধানীর পল্লবীর রূপনগরে অসহায় ও দুঃস্থদের খাদ্যসামগ্রী বিতরণের সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ আওয়ামী যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: মাইনুল হোসেন খান নিখিল এর নেতৃত্বে দেশব্যাপী করোনায় বিপর্যস্ত অসহায়-দুস্থদের মাঝে খাদ্য সহায়তার ধারাবাহিকতায় আজ  হযরত শাহ আলী বোগদাদী (রহ:) মাজার শরীফে ঢাকা মহানগর উত্তর যুবলীগের উদ্যোগে ৩ হাজার এবং পল্লবীতে রূপনগর থানা যুবলীগের সাধারণ সম্পাদক মো. নূরে-ই আলম খোকন এর উদ্যোগে মল্লিকা হাউজিং-এ পাঁচশত অসহায় ও দুঃস্থদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে যুবলীগের সাধারণ সম্পাদক বলেন, প্রধানমন্ত্রী সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নির্দেশে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের নেতৃত্বে আমরা যুবলীগ মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছি। মানুষের এই মহাসংকটে যুবলীগের নেতা-কর্মীরা সারাদেশে বিভিন্ন সাহায্য সহযোগিতা দিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে। এই ঘোর সংকটে মানবসেবাই আমাদের একমাত্র ব্রত।

তিনি আরও বলেন, করোনার এই মহাসংকটে বিএনপি-জামায়াত কিভাবে ক্ষমতায় যেতে পারে তার জন্য নানা ষড়যন্ত্র করে যাচ্ছে। তাদের কোন নেতাকর্মী মানুষের পাশে নেই। সরকার পতনের জন্য তারা বিপুল পরিমাণ টাকা দিয়ে দেশি-বিদেশী লবিস্ট নিয়োগ করেছে। কিন্তু একটা টাকা নিয়েও তারা অসহায় মানুষের পাশে দাঁড়ায়নি। মূলত দেশের বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপি-জামাতের ষড়যন্ত্র দৃশ্যমান, কিন্তু মানুষের সংকটে তারা অদৃশ্য।

এসময় আরও উপস্থিত ছিলেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য এড. মামুনুর রশীদ, মো. আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. সোহেল পারভেজ, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, দপ্তর সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান মাসুদ, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সাদ্দাম হোসেন পাভেল, তথ্য ও যোগাযোগ (আইটি) সম্পাদক মোঃ শামছুল আলম অনিক, উপ-ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মো. আলতাফ হোসেন, উপ-বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. রাশেদুল হাান সুপ্ত, ঢাকা মহানগর উত্তর ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুল, সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন, কার্যনির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার মোঃ মুক্তার হোসেন চৌধুরী কামাল, এড. মোঃ সওকত হায়াত, ইঞ্জিনিয়ার মো. আসাদুল্লাহ তুষারসহ কেন্দ্রীয়, মহানগর ও বিভিন্ন ওয়ার্ড যুবলীগের নেতৃবৃন্দ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬

মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ

জুলাই ২০, ২০২৬

ঢাবির সঙ্গে চ্যানেল আইয়ের সহযোগিতা চুক্তি

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT