রাজনীতি

বিএনপি কার্যালয়ের সামনে শ্রমিক দল নেতা নিহত

বিএনপি কার্যালয়ের সামনে শ্রমিক দল নেতা নিহত

ওয়ার্ড কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের হামলায় নিহত হয়েছেন শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক বাবুল সর্দার। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হামলায় আহত হলে হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয় বাবুলের।

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অসুস্থ সাদেক হোসেন খোকার রোগমুক্তি কামনায় রোববার বিকেলে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছিল। মহানগর শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক বাবুল তার কর্মীদের নিয়ে যোগ দেন ওই আয়োজনে।

মিলাদ শেষে এক সহযোগীর মোটর সাইকেলে ওঠেন বাবুল। সে সময় তার ওপর অতর্কিতে হামলা চালায় প্রতিপক্ষের কয়েকজন। বাবুলের সঙ্গে থাকা সহযোগী জানান, ১৫ নং ওয়ার্ড শ্রমিক দলের কমিটিতে পদবঞ্চিতদের সঙ্গে বিরোধ ছিল বাবুলের। বিএনপি কার্যালয়ের সামনে শ্রমিক দল নেতা নিহত

সহযোগী ছাইদুল ইসলাম বলেন, যারা আমাদের বিরোধী তারা রাস্তার অপরদিকে ছিল, সেখান থেকে এসে আমাদের উপর আক্রমণ করে। তিনি বলেন, ঘটনা ঘটেছে কমিটি গঠন নিয়ে; কিন্তু কারা মারছে সে ব্যাপারে কিছু বলতে পারতেছি না।বিএনপি কার্যালয়ের সামনে শ্রমিক দল নেতা নিহত

সুরতহাল রিপোর্টে বলা হয়েছে, মাথায় লাঠির জোরালো আঘাতেই মৃত্যু হয়েছে বাবুলের।

এ ঘটনায় রাতে কোন মামলা হয়নি। তবে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন বাবুলের স্বজনেরা।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…