চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপি ও ঐক্যফ্রন্ট পৃথক প্রার্থীর তালিকা প্রকাশ করবে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:০৮ পূর্বাহ্ণ ০৭, ডিসেম্বর ২০১৮
রাজনীতি
A A
ফাইল ফটো

ফাইল ফটো

একাদশ জাতীয় নির্বাচনে শুক্রবার যেকোন সময় বিএনপি ও ঐক্যফ্রন্টের অন্য দল (গণফোরাম, জেএসডি, কৃষক শ্রমিক জনতা লীগ, নাগরিক ঐক্য) এর প্রার্থীদের পৃথক পৃথক তালিকা প্রকাশ করা হবে।

ঐক্যফ্রন্টের সমন্বয় কমিটির সদস্য ও জেএসডি নেতা মমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শুক্রবার বিএনপি তাদের প্রার্থী তালিকা প্রকাশ করার কথা। আর ঐক্যফ্রন্টের তালিকা প্রকাশ করা হবে বিকেল ৩টায়, ঐক্যফ্রন্ট অফিসে।

বুধবার ও বৃহস্পতিবার বিএনপির চূড়ান্ত প্রার্থী ঘোষণার কথা থাকলেও দুই দফায় তা পিছিয়েছে।

বৃহস্পতিবার রাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থী ঘোষণার কথা জানালেও শেষ পযন্ত প্রকাশ করা হয়নি।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আসন বণ্টন ও নির্বাচনী ইশতেহারের খসড়া চূড়ান্ত করতে গত কয়েকদিন ধরেই দফায় দফায় বৈঠকে করেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। সেখানে বিস্তর আলোচনা চলে। নানা বিষয়ে বিতর্কও হয়।

Reneta

জামায়াত ইস্যু নিয়ে বেশ কথাবার্তা হয় বলে জানা গেছে। মূলত ড. কামাল হোসেন কখনও জামায়াতের সম্পৃক্ততা চাননি। বিএনপির পক্ষ থেকে জামায়াতকে যে ২৫ টি আসন ছাড় দিচ্ছে এতে ড. কামাল সহ ঐক্যফ্রন্টের অনেক নেতাই অসন্তুষ্ট। তারপরও ঐক্যের স্বার্থে বিষয়টি আড়াল করছেন নেতারা।

নাম প্রকাশে অনিচ্ছুক ঐক্যফ্রন্টের এক নেতা চ্যানেল আই অনলাইনকে বলেন, জামায়াতকে নিয়ে যেমন ড. কামাল হোসেনসহ অনেক নেতা অসন্তুষ্ট তেমনি তারেক রহমানের হস্তক্ষেপ নিয়েও অসন্তুষ্ট।

ঐক্যফ্রন্ট সূত্রে জানা যায়, ঐক্যফ্রন্টের বিভিন্ন বৈঠকে এসব বিষয়ে নিয়ে বিস্তর আলোচনা হয়। শেষ অবধি জাতীয় ঐক্যফ্রন্টকে কতটি আসন ছাড় দিচ্ছে বিএনপি তা নিয়েও কথা হয়।

নাগরিক ঐক্যের একজন শীর্ষ নেতা চ্যানেল আই অনলাইনকে বলেন, ঐক্যফ্রন্টকে ২০-২১ আসন ছাড় দিতে রাজি হয়েছে বিএনপি। এর মধ্যে গণফোরাম ১০ আসন, জেএসডি ৪, নাগরিক ঐক্য ৪ ও কৃষক শ্রমিক জনতা লীগের জন্য ৩টি আসন।

এবিষয়ে বিস্তারিত জানা যাবে আজ ৩টায়।

ঐক্যফ্রন্ট নেতারা যেসব আসনে চূড়ান্ত মনোনয়ন পাবেন ওইসব আসনে বিএনপি ও শরিক দলের অন্য যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন তারা তা প্রত্যাহার করে নেবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: একাদশ জাতীয় নির্বাচনবিএনপি ও ঐক্যফ্রন্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

প্যারিসে ভয়াবহ দাবানল, ঘরবাড়ি খালি ও যান চলাচল বিঘ্ন

জুলাই ১৩, ২০২৬

‎হবিগঞ্জে বন্যাদুর্গত মানুষের পাশে ৫৫ বিজিবি

জুলাই ১৩, ২০২৬

গোল্ডেন বুটের লড়াইয়ে সবার ওপরে এমবাপ্পে-মেসি

জুলাই ১৩, ২০২৬

যুক্তরাজ্যে তীব্র তাপদাহে দুই মাসে ২ হাজার ৭০০ জনের বেশি মৃত্যু

জুলাই ১৩, ২০২৬

আট বছর পর রাজের পরিচালনায় জাহিদ হাসান

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT