চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপি এক ত্যাগী নেতাকে হারিয়েছে: মির্জা ফখরুল

রাহুল রায় রাহুল রায়
৪:০৫ অপরাহ্ণ ১৪, আগস্ট ২০১৬
রাজনীতি
A A

বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা এবং সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের নামাজে জানাযা হয়েছে। সকালে নয়াপল্টনে তার প্রথম জানাযা অনুষ্ঠিত হয়। জানাযায় অংশ নিয়ে বিএনপি নেতারা বলেছেন, বিএনপি এক ত্যাগী নেতাকে হারিয়েছে, তার মৃত্যু জাতীয়তাবাদী শক্তির জন্য অপূরণীয় ক্ষতি।
দলের মহসিচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “ছাত্র আন্দোলন, স্বাধীনতা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ এবং পরবর্তীকালে গণতন্ত্রের জন্য তার যে সংগ্রাম নিঃসন্দেহে তা স্বর্ণাক্ষরে লেখা থাকবে বাংলাদেশের ইতিহাসে।”
পরে ফজলুর রহমান পটলের জানাযা অনুষ্ঠিত হয় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। সেখানে আওয়ামী লীগ নেতা শামসুল হক টুকু বলেন, “ বঙ্গবন্ধু নিহত হওয়ার পর ১৯৭৯ সালে তিনি রাজনৈতিক পটপরিবর্তনে সাড়া দেন। সেসময় থেকে তিনি যে দলই করুন, তার রাজনৈতিক ব্যবহার, আচার-আচরণ, জণগণের প্রতি তার ভালবাসার কোন কমতি ছিলো না।” 

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসুতে ছাত্রলীগ থেকে ভিপি হয়েছিলেন ফজলুর রহমান পটল। পরে বিএনপিতে যোগ দিয়ে নাটোর-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনবার। চারদলীয় জোট সরকারের সময় ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। কিছুদিন আগে ঘোষিত কমিটিতে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হয়েছিলেন ফজলুর রহমান পটল।

বেশ কিছুদিন ধরেই কিডনি জটিলতাসহ বেশ কিছু রোগে ভুগছিলেন তিনি। বৃহস্পতিবার রাতে কলকাতার এক হাসপাপতালে মৃত্যুবরণ করেন তিনি। শনিবার রাতে তার মরদেহ ঢাকায় নিয়ে আসা হয়। নাটোরে নামাজে জানাযার পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

Banglabid

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

মা হওয়ার খবর জানালেন ঈশিকা (ভিডিও)

পরবর্তী

স্কুটি পেলেন ২২ নারী সার্জেন্ট

পরবর্তী

স্কুটি পেলেন ২২ নারী সার্জেন্ট

ভারতে ম্যানহোলে পড়ে চারজনের মৃত্যু

সর্বশেষ

ইমরান খানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ, আবারও সরকারকে সাবেক ক্রিকেটারদের চিঠি

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশের ৫ কর্মকর্তা অতিরিক্ত আইজিপি

আগস্ট ২৩, ২০২৬

সীমান্ত নিয়ে আলোচনার জন্য চীন সফরে যাচ্ছেন অজিত দোভাল

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ দাবি ভারতের, আমদানি ব্যাহত হওয়ার আশংকা

আগস্ট ২৩, ২০২৬

জার্মানি নয় চীনে কন্ডিশনিং ক্যাম্পে যাচ্ছে বাংলাদেশ: প্রিন্স

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT