রাজধানীতে দায়িত্ব পালন করে দক্ষতার সঙ্গে নগরবাসীকে সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য ২২ জন নারী সার্জেন্টকে ২২ টি স্কুটি প্রদান করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
রোববার বেলা ১১ টায় ২২ জন নারী সার্জেন্টদের কাছে চাবি হস্তান্তর করেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। এরপরই স্কুটি নিয়ে রাজপথে দায়িত্ব পালনে নেমে যান নারী সার্জেন্টরা। স্কুটি প্রদান অনুষ্ঠানে নারী সার্জেন্টদের ভূমিকা ও তাদের ব্যাপারে আশাবাদ প্রকাশ করেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া। 
গত ৩০ জুলাই থেকে পুলিশ লাইন্সের মাঠে নারী সার্জেন্টদের মোটরসাইকেল চালানোর প্রশিক্ষণ দেওয়া হয়।









